শাহজালাল বিমানবন্দরে কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

শনিবার রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকেই থাকা গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভসেক সদস্যরা যৌথ অভিযান চালায়।

তল্লাশির এক পর্যায়ে ফ্লাইটটির কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খুলে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি লাবুর দোকান খাঁজা মার্কেট এলাকায় মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা’র শুভ

ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় বাড়বে বাজেটে

ঠিকানা ডেস্ক: চাপের মধ্য দিয়ে চলা ব্যবসা-বাণিজ্যের কাঁধে আরও চাপানো হচ্ছে করের বোঝা। একদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে হাঁসফাঁস করছে শিল্প-কারখানা; আরেকদিকে কম মুনাফায় টিকে

হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন সরকারের অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ, আঞ্চলিক কূটনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র প্রত্যর্পণ ইস্যুতে

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের