শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, গায়ানার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।

মঙ্গলবার কাস্টমস গোয়েন্দা ও তদন্তের (শাহজালাল বিমানবন্দর) উপ-পরিচালক সেলিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছেন-এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরে সতর্কতা জারি করি। পরে ওই নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে আমরা তাকে আটক করে তল্লাশি চালাই। তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি বাক্স পাওয়া যায়। এবং বাক্সের ভেতরে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল পেপারে আবদ্ধ কোকেন পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা কর্মকতারা জানান, ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাকালে বিমানবন্দর থানার ২ জন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে।

উপ-পরিচালক সেলিনা আক্তার আরও বলেন, এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এ্যাক্ট-এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রমের প্রস্ততি চলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার

পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণের অনুমোদন আজ হতে পারে

নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার প্রস্তাব আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। অনুমোদন

কয়েক দশকের অন্যতম ভয়াবহ দাবানলে দ. কোরিয়ায় নিহত ২৪

অনলাইন ডেস্ক: কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ দাবানলে দক্ষিণ কোরিয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া এই দাবানলে আহত হয়েছেন

নতুন আঙ্গিকে বিএনপির ওয়েবসাইট, দেওয়া যাবে চাঁদাও

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়েবসাইটের নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। এতে দলের ইতিহাস, ভিশন, মিশন, অঙ্গ ও সহযোগী সংগঠনের তথ্যসহ অনেক বিষয় নতুন

বেলকুচিতে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত-৯ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে

জামায়াতে ইসলামী এখন দেশের একটি শক্তিশালী ও জনভিত্তিক রাজনৈতিক সংগঠন: মাসুদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, দলের নিয়মিত কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে