শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক শিমুল হত্যার ৮ম বার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর সিরাজগঞ্জ: শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সমকাল পত্রিকার প্রয়াত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার ৮ বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের স্বর্ণপট্টীতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে সভাপতি রাজিব আহমেদ রাসেল এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হত্যা বার্ষিকী পালিত হয়।

কর্মসূচির শুরুতেই সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে। পরে প্রতিবাদ সভা ও প্রয়াত সাংবাদিক শিমুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তালুকদার প্রমুখ। এছাড়াও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলো।

এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শিমুলকে হত্যার ৮ বছর পেরিয়ে গেলেও বিচার কাজ এখনো শুরু হয়নি। তারা দ্রুত সাংবাদিক শিমুল হত্যায় জড়িতদের বিচার ও সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন।

পরে নিহত সাংবাদিক শিমুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ নাজমুল ইসলাম।

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের ২ গ্রুপ সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু ও ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদের গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় চোখ গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক শিমুল মারা যায়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদা না দেওয়ার প্রবাসী বাড়িতে আগুন ও অর্ধশত বোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন, অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ। এ সময় ঘরে থাকা ২ লক্ষ টাকা

চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় বাংলাদেশের যুক্ত হওয়ায় চিন্তিত ভারত

অনলাইন ডেস্ক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি

অন্তর্বর্তী সরকারের আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ—সবখানেই বড় পরিবর্তন আসে। পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি, সংসদের

মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন হাই কোর্টে প্রার্থীতা ফিরে পেলেন।

সাবেক এমপি চয়ন ইসলাম স্ত্রী সহ কারাগারে 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা.

রাতে কমিটি ঘোষণা, সকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা একদিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ