শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ আল সাফায়েত আদিব 

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন শাহজাদপুর উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব। এ কমিটির অন্যান্যরা হলেন, সভাপতি পদে মনোনিত হয়েছেন মো: সাব্বির হোসেন, সহ সভাপতি মো: সাইমুন হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ইমন হোসেন, দপ্তর সম্পাদক মো: সামিউল ইসলাম সিয়াম প্রচার সম্পাদক ইমরান বাদশা। সিরাজগঞ্জ জেলা ছাত্রদল গত ২৬ ফেব্রুয়ারি এ কমিটির অনুমোদন দিয়েছেন। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই পত্রে আগামী ২১দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ চিঠি হাতে পেয়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা নতুন কমিটির সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আনন্দ মিছিল ও উল্লাস করেন। নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে আমরা এই কলেজে সে ভাবে কাজ করতে পারিনি। আমাদের বাধা দেওয়া হয়েছে। এখন থেকে ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সকলকে সাথে নিয়ে সব কাজ করবো। তিনি বলেন, আমরা আমাদের নীতির বিষয়ে সর্বদা অটল থাকব। শহীদ জিয়ার আদর্শ নিয়ে বেগম খালেজা জিয়ার হাতকে শক্তিশালী করব। সবাইকে সাথে নিয়ে যে ভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করে ফ্যাসিষ্ট হাসিনাকে পতন ঘটিয়েছি, ঠিক সেই ভাবেই সকল অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত

ঈদের দিনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকালে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল আকসায় হামলা করে ইরানকে দায়ী করতে পারে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে যখন ইরান পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন জেরুজালেমের দখলকৃত পূর্ব অংশে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদের আশেপাশে ফিলিস্তিনিরা আতঙ্কিত

আদোরের দুই সন্তান ‘আম্মু ওঠো’ বল্লেও সাড়া দেননি জ্যোতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত রোববার রাতে গাজীপুরের টঙ্গীতে ইম্পেরিয়াল হাসপাতা‌লের সামনে ম‌্যান‌হো‌লে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকালে বাঁশপট্টি এলাকা থেকে

কুষ্টিয়ায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ঘটনায়

সিরাজগঞ্জে পূজামণ্ডপে পুলিশের ওপর হামলা, মামলা ১৮ জনের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল