শাহজাদপুরে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নিজ উদ্যোগে ও খরচে ৭০০ গরিব রিকশা শ্রমিকের লাইসেন্স নবায়ন করে দিয়ে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অধ্যাপক মিজানুর রহমান এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অসহায় রিকশাচালকদের লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করেন। এতে পৌরসভার নির্ধারিত নিয়ম মেনে সকল প্রক্রিয়ার খরচ বহন করেন তিনি নিজেই।
রোববার (২৫ মে) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিজানুর রহমান বলেন, “জামায়াতে ইসলাম সব সময় গরিব-দুঃখীদের পাশে থেকে কাজ করে। আমরা দখলবাজি, হানাহানি কিংবা লুটপাটে বিশ্বাস করি না। আমাদের মূলনীতি হলো সেবামূলক রাজনীতি।”
শ্রমিকদের অনেকে জানান, অতীতে কোনো রাজনৈতিক নেতা এভাবে সহযোগিতা করেননি। একজন শ্রমিকের ভাষায়, “আমাদের কষ্ট বুঝে এমন সহানুভূতিশীল মানুষ আমরা আগে পাইনি। এই কারণে আমরা তাকে আগামী নির্বাচনে দেখতে চাই।”
জামায়াতের স্থানীয় রোকন আলামিন সরকার বলেন, “অধ্যাপক মিজানুর রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার এই মানবিক কাজ চলমান থাকবে।”
এ ধরনের উদ্যোগ রাজনৈতিক প্রচারণার পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খামেনীর এক্স অ্যাকাউন্টে ক্ষেপণাস্ত্রের ছবি, মৃত্যুর গুজব নিয়ে নতুন প্রশ্ন

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর–এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি ক্ষেপণাস্ত্রের ছবি ও সংক্ষিপ্ত বার্তা প্রকাশিত হওয়ায়

ইরাক, বাহরাইন, কাতার ও আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ঠিকানা ডেস্ক: মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক অস্ত্র প্রস্তুত রেখেছে এবং হামলার ক্ষেত্রে ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে

জুলাই হত্যার বিচারের আগে জনগণ ভোট মেনে নেবে না: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জুলাই মাসের হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

জামায়াত আমির হুঁশিয়ারি: সংসদে সমাধান না হলে রাজপথে নামা হবে

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে জাতীয় সংসদের ভেতরে সমাধান না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন

বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায়