শাহজাদপুরে ৬ বছরের শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা

পলাতক আওয়ামি লীগ নেত্রীর বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে লামিয়ার হাত-পা বাধা লাশ উদ্ধার

মো: বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেত্রীর পরিত্যাক্ত বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে ৬ বছর বয়সী শিশুর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের আওয়ামীলীগ নেত্রী রূপার বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে নিহত শিশু লামিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ। এসময় পরিত্যাক্ত ঐ বাড়ির বিভিন্ন কক্ষ থেকে কÐম এবং নেশা করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। লামিয়া উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের গার্মেন্টস কর্মী নাজিমের কন্যা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত লামিয়ার বাবা নাজিম বিন্নাদাইর গ্রামের আব্দুর রশিদের কন্যা মিনাকে বিবাহ করে সেখানে বাড়ি কওে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবত। জীবিকার তাগিদে নাজিম-মিনা দম্পতি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতে যাওয়ায় দুই কন্যা তাদের নানা আব্দুর রশীদের কাছেই থাকে। ৩ জুন মঙ্গলবার বিকালে নানা আব্দুর রশীদের বাড়ি থেকে নিখোজ হয় লামিয়া। সারাদিন খোজাখুজির পরও লামিয়াকে না পাওয়ায় ঐদিন রাত ৮টার দিকে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরী করেন। পরে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলীর নেতৃত্তে পুলিশের একটি টিম রাতভর অভিযান চালিয়ে ভোর ৪ টার দিকে বিন্নাদাইর গ্রামের রূপার পরিত্যাক্ত বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে লামিয়ার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত লামিয়ার মুখ স্কচ টেপ দিয়ে আটকানো ছিলো এবং হাত-পা বাধা উলঙ্গ অবস্থায় ছিলো। ধারনা করা হচ্ছে শিশু লামিয়াকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে লামিয়াকে ধর্ষণ করা হয়েছে। এসময় পুলিশ পরিত্যাক্ত ঐ বাড়ির বিভিন্ন কক্ষ থেকে কন্ডম এবং নেশা করার সরঞ্জাম উদ্ধার করেছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর আওয়ামী লগি নেত্রী রূপা পালিয়ে যাওয়ায় বাড়িটি পরিত্যাক্ত হয়ে যায়। এই সুযোগে বাড়িটি হয়ে উঠেছে নেশাখোর এবং অপরাধীদের অভয়ারণ্য।

শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, শিশু লামিয়া মঙ্গলবার বিকেলে নিখোজ হওয়ার পর ঐদিন রাত ৮টার দিকে লামিয়ার নানা আব্দুর রশীদ সাধারণ ডায়েরী করলে পুলিশ অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে একটি পরিত্যাক্ত বাড়ির সেপ্টি ট্যাঙ্ক থেকে হাত-পা বাধা লাশ উদ্ধার করে। নিহতের লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” এই স্লোগান সামনে রেখে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। রোববার

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে নানা রহস্য 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা

বৈষম্যবিরোধীদের কথা বলে অনেকে অফিস-আদালতে ভাগ চাইছে: সেলিমা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘যেখানে ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিস্ট (শেখ হাসিনা) পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ

এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এজন্য দ্রুত শতভাগ

শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার: সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার কবরস্থান সংলগ্ন নির্মানাধীন মার্কেটের জায়গায় তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট

এবারো বসছে না সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: এবারের বৈশাখেও বসছে না পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফসহ উভয় দেশের সরকারের নির্দেশনা না থাকায় দুই বাংলার এই