শাহজাদপুরে ১ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’ এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে আশা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার অসহায়, গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে এ কম্বল বিতরণ করাহয়। এতে প্রধান অতিথি ছিলেন, আশা চ্যারিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আকাশ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানার ওসি মো: আসলাম আলী, আমেরিকা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাশেম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার অসহায়, গরীব, দুস্থ শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে একসঙ্গে চার নবজাতকের জন্ম, মা-সন্তান সুস্থ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)

শিয়ালকোল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে বিএনপির বিশাল প্রচারণা মিছিল 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় রাজধানীর চানখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার পালাবদল, রাজনৈতিক পটপরিবর্তন কিংবা প্রশাসনিক পুনর্বিন্যাস—কোনোটিই দেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রবণতা থামাতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্টের আগের বছরগুলোতে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, অন্তর্বর্তী

পাহাড় ধসে বিচ্ছিন্ন বান্দরবানের লামা সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি: টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলার লামামুখ এলাকায় পাহাড় ধসে লামামুখ-রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে লামা পৌরসভার ৫ নম্বর