শাহজাদপুরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা

নজরুণ ইসলামঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে ভাঙ্চুর ও হামলায় সেনাবাহিনীর সরব উপস্থিতি টের পেয়ে অন্যান্য বসতভিটা ভাঙতে পারেনি দুর্বৃত্তরা।

গতকাল রোববার (৭জুন) শাহজাদপুর নরিনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের আগের দিন ওই এলাকার নাইমুল ও তাঁর ভাই ফ্রিজ মেরামত করার জন্য ভ্যানযোগে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মিনি পিকআপ সাইড দিতে না পেরে ভ্যান গাড়ীতে ধাক্কা লেগে যায়। পরে রাস্তার পাশে পড়ে গিয়ে চালক ও ফ্রিজসহ তিনজন গুরুত্বর আহত হয়।

এসময় প্রতিবাদে তর্কাতর্কির জেরে পিকআপে থাকা ছেলেগুলো নাইমুলকে ঈদের পরের দিন দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এরই জের ধরে রোববার বিকেলে এলাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে নাইমুলের বাড়ীসহ আশেপাশে ৮-১০টি বাড়ীতে ভাঙ্চুর ও হুমকি দিতে থাকে।

এসময় নাঈমুলের বড় ভাই, মা, দাদি ও দাদার ভাইকে বেধড়ক আঘাত করে। এ অবস্থায় আশেপাশের লোকজন প্রতিবাদ করলে তাঁদের বাড়ীতেও ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিষয়টি মিমাংসার জন্য বিএনপির সাবেক কমিশনার জাহিদ দুর্বৃত্তদের ডাকার চেষ্টা করে ইতিমধ্যেই সেনাবাহিনী চলে আসায় দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন দুর্বৃত্তরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাঈমুলের মা ও তাঁর ভাই স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন। তবে এই ঘটনার পিছনে কিছু সন্ত্রাসী ব্যক্তিবর্গের ইন্ধন রয়েছে বলে ভুক্তভোগী নাঈমুল জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার 

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই ২ গরুসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। দলের পক্ষ

পাকিস্তানে মসজিদে বোমা হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও

খুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের

কয়েক লাখ মানুষের অংশগ্রহণে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা শহীদ হাদির

নিজস্ব প্রতিবেদক: কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশগ্রহণকারীরা বলছেন, এটাই স্মরণকালের