শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার: সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার কবরস্থান সংলগ্ন নির্মানাধীন মার্কেটের জায়গায় তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারপিট করে হত্যার চেষ্টা ও জায়গা দখলের পায়তারার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় আহত ব্যবসায়ী মোঃ এনামুল হক, মোঃ নাজমুল হক ও বাদশা মিয়া শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর মহল্লার নিজস্ব অফিসে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, গত শনিবার (৫ই এপ্রিল) সকালে শাহজাদপুর পৌর এরাকার বিসিক বাসস্ট্যান্ড কবরস্থান সংলগ্ন খঞ্জনদিয়ার মহল্লায় তাদের দলিলমূলে ক্রয়কৃত ১৪ শতক নিজস্ব সম্পত্তিতে পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী মার্কেট নির্মাণের কাজ তদারকির করছিলেন।

এ সময় প্রতিপক্ষের শহীদুল ইসলাম জুলফি, শাহআলম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, রুবেল হোসেন ও কাওছার সহ ১৬/১৭ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথারি ভাবে কুপিয়ে ও মারপিট করে হত্যার চেষ্টা ও ওই জমি দখলের চেষ্টা করেন। এ সময় বাদশা মিয়া তাদের বাঁধা দিতে এগিয়ে এলে তারা তাকেও মারপিট করে গুরুতর আহত করেন। এরপর সদর্পে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তােেদর উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি নিয়ে করেন। এ ঘটনায় গত ৮ এপ্রিল শাহজাদপুর থানায় একটি হত্যা চেষ্টা ও মারপিটের মামলা দায়ের করি।

এনামুল হক বলেন, এর আগে চলতি বছরের ২১ মার্চ বিকেলে তারা আমাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। না দিলে আমাদের পরিবারের সবাইকে হত্যার হুমকি দেন। এরই জের ধরে তারা ওই দিন আমাদের উপরে এ হামলা চালায়। এরপর থেকে তারা আমাদের নানা ভাবে হুমকি দিয়ে আসছে। ফলে আমরা প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি।

তিনি আরও বলেন, এর আগে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলের প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের কন্যা জামাতা মামুন রানার নেতৃত্বে শহীদুল ইসলাম জুলফি, শাহআলম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, রুবেল হোসেন ও কাওছার সহ একদল সন্ত্রাসী ২০২০ সালের ১৯ জানুয়ারী এই সম্পত্তি দখলের উদ্দেশ্যে আমাদের উপরে প্রথম দফায় হামলা চালায়। এর প্রতিকার চেয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করি। ক্ষমতার প্রভাবে সে সময় শাহজাদপুর থানা পুলিশ মামলাটি নাকচ করে দেন।

এ সংবাদ সম্মেলনে নাজমুল হক জানান, ২০০৮ সালের ২৭ মার্চে আমার মাতা হামিদা বেগম ২৩৬৯নং হেবা দলিলমুলে ৬৩৭০নং দাগের ১০ শতক ও ৬৩৭১নং দাগের উত্তরাংশের ৪ শতক মোট ১৪ শতক জমি প্রাপ্ত হয়ে অদ্যাবধি পর্যন্ত খাজনা-খারিজ প্রদান করে ভোগ দখল কওে আসছি। এ অবস্থায় ওই জায়গায় মাটি ভরাট করে সেমি পাকা মার্কেট নির্মাণ কাজ চলা অবস্থায় ২০২০ সালের ১৯ জানুয়ারী প্রতিপক্ষের জুলফি গং প্রথম দফা হামলা চালায়। এরপর থেকে তারা মিথ্যা মামলা ও হামলা করে আমাদের বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে।

এ বিষয়ে প্রতিপক্ষের শহীদুল ইসলাম জুলফি জানান, তাদের বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা। আমরা তাদের ওই জমিতে কাজ করতে নিষেধ করতে গেলে তারাই প্রথম আমাদের উপরে হামলা ও মারপিট কওে আমাদের কয়েকজনকে আহত করে। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে গত ১৩ এপ্রিল শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, উভয়পক্ষের মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আদালতে চার্জগঠন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)–২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠক ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকা সেনানিবাসে সেনা

বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়নপ্রত্যাশীর রাজনৈতিক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঠালিয়ায় একটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। শনিবার (১ নভেম্বর) উপজেলার

ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে (এনবিএফআই) খেলাপি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ২

ব্যবসায়ীকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ, অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর টাকা ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় করা মামলায় শ্রমিক দলের এক

ইরানের হামলা: দুবাই, দোহা ও বাহরাইনে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ শহর—দুবাই, দোহা ও বাহরাইনের মানামারে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষতি

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’ আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত