শাহজাদপুরে সম্ভাবনাময় ফসল স্কোয়াশ: কৃষিতে নতুন বিপ্লব

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ: শাহজাদপুরের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে ইউরোপীয় উচ্চমূল্যের সবজি স্কোয়াশ। এই ফসল এখন এ অঞ্চলের কৃষি অর্থনীতিকে নতুন মাত্রা দিচ্ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের ২৫ হেক্টর জমিতে স্কোয়াশ চাষ হয়েছে।

চাষাবাদে ব্যবহৃত জাতগুলোর মধ্যে রয়েছে ‘কাজলী’ এবং ‘বারি স্কোয়াশ-১’। কৃষি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রতি হেক্টরে গড়ে ৩৫ মেট্রিক টন ফলন হয়েছে। এক বিঘা জমিতে চাষ করে কৃষকরা লাভ করছেন ১ থেকে ১.১০ লক্ষ টাকা। এই লাভজনক উৎপাদন কৃষকদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

শাহজাদপুর থেকে প্রতিদিন স্কোয়াশ রপ্তানি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। স্কোয়াশ রাজধানীর বাজারে বিশেষ চাহিদার শীর্ষে অবস্থান করছে। প্রতি পিস স্কোয়াশ ঢাকায় ১৫ টাকায় রপ্তানি করা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২২ টাকা দরে।

কৃষকরা জানান, স্কোয়াশ চাষে রোগবালাই কম হওয়ায় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম থাকায় এটি অত্যন্ত লাভজনক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সময়োপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেয়ে তারা সফলভাবে এই ফসল উৎপাদন করতে পারছেন।

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ জানান, স্কোয়াশ চাষ শুধু কৃষকদের আয় বাড়াচ্ছে না, বরং এ অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লাভজনক এই ফসলটি সঠিক পরিকল্পনা ও বাজারজাতকরণের মাধ্যমে পরিচালিত হলে শাহজাদপুরের কৃষি খাতের জন্য এটি হয়ে উঠতে পারে অর্থনৈতিক উন্নয়নের এক স্থায়ী ভিত্তি। স্কোয়াশ চাষ ইতোমধ্যে এ অঞ্চলে কৃষকদের জন্য নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড.ইউনূসের কুটনৈতিক চমক, ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা পেল নাগরিক স্বীকৃতি

ডেস্ক রিপোর্ট: কুটনৈতিক চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে দ্বিপাক্ষিক চুক্তি, চীনের মধ্যস্ততা ও আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের

শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ বুধবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া

মায়ের অপমানের প্রতিশোধ নিতে ১০ বছর পর নৃশংস খুন

অনলাইন ডেস্ক: মাত্র ১১ বছর বয়সে মায়ের অপমান সহ্য করতে হয়েছিল সোনু কাশ্যপকে। সেই ঘটনার প্রতিশোধ নিতে তিনি অপেক্ষা করেছেন এক দশক। শেষ পর্যন্ত ২১

ঐকমত্যের পথে ‘একটু ছাড়’ চাইলেন আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আপনারা আসছেন, আরেকটু

সারাদেশে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার অচল

নিজস্ব প্রতিবেদক: নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে সারাদেশে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বা মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। ফলে দেশের টেলিযোগাযোগ সেবায়

স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে-যা বলছে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, ‘মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না। সেটি জাতীয় নির্বাচন হোক