শাহজাদপুরে শিশু লামিয়া হত্যা: মামা আরাফাত গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ছয় বছরের শিশু লামিয়া খাতুনকে (৬) নির্মমভাবে হত্যা করে তারই মামা, কিশোর মাদ্রাসাছাত্র আরাফাত হোসেন (১৬)। ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্যাদাইর গ্রামে। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী।

এএসপি কামরুজ্জামান জানান, ৩ জুন দুপুর আড়াইটার দিকে আরাফাত স্থানীয় আওয়ামী লীগ নেত্রী রূপা রহমানের পরিত্যক্ত বাড়িতে বিড়ি খাচ্ছিল। এ সময় জামরুল কুড়াতে যাওয়া লামিয়া তাকে দেখে ফেলে। লামিয়া বিষয়টি নানাকে জানাবে বলে জানালে আরাফাত তাকে বাধা দেয়। মেয়েটি না শুনে চলে যেতে চাইলে আরাফাত তার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে সে লাশ গুমের উদ্দেশ্যে বাড়ি থেকে কস্টেপ এনে লামিয়ার হাত বেঁধে দেয় এবং মুখে ও নাকে কস্টেপ পেঁচিয়ে দেয়। এরপর জানালা দিয়ে মরদেহটি বাইরে এনে সেফটিক ট্যাংকে ফেলে দেয় এবং ঢাকনা লাগিয়ে দেয়। ঘটনার পর সে নিজ বাড়িতে স্বাভাবিকভাবে চলাফেরা করে এবং পরিবারের সঙ্গে লামিয়াকে খুঁজতেও অংশ নেয়।

জিডি এবং পুলিশের তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আরাফাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে এবং বিস্তারিত বিবরণ দেয়।

লাশ উদ্ধারের সময় লামিয়ার মুখে কস্টেপ পেঁচানো, হাত বাঁধা, এবং পরনের হাফ প্যান্ট ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

নিহত লামিয়া স্থানীয় খামার শানিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা-মা গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় সে তার নানার বাড়িতে থাকত।

এ ঘটনায় নিহতের বাবা মো. নাজিম সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজার এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

পরীমনিকাণ্ডে বেনজীরের সংশ্লিষ্টতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি নাসির মাহমুদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ঢাকার বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট

রাতের আঁধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের, বিএনপি দিল ধাওয়া

ডেস্ক রিপোর্ট: ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীরা

বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা মজিদ সরকারের মৃত্যু বার্ষিকী পালন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি  পৌর  এলাকার চালায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সরকার

দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: যত্রতত্র পলিথিন, প্লাস্টিক, দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে

প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারের খোঁজ নিতেন বেগম জিয়া: আলী আহসান মুজাহিদের ছেলে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারকে ডেকে খোঁজ নিতেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধের মামলায়