শাহজাদপুরে রাতের আধারে মন্দিরে ঢুকে ৬টি প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের কালাচাঁদপাড়া( চালা শাহজাদপুর), মিলন সংঘ নামের মন্দিরে ঢুকে দূর্বৃত্তরা ৬টি প্রতিমা ভাংচুর করে পালিয়ে গেছে। শনিবার  ভোর রাত সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।’
এ বিষযে মন্দির কমিটির সভাপতি  দীলিপ কুমার গোস্বামী জানান, শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে কে বা কারা  মন্দিরের ভিতরে ঢুকে ২টি গণেশ ও ৪টি স্বরস্বতী প্রতিমা ভাংচুর করে রেখে গেছে।  শনিবার সকালে ঘুম থেকে উঠে প্রতিমাগুলি ভাংচুর করা অবস্থায় দেখতে পাই।
এ বিষয়ে ওই এলাকার কৌশিক ও পথিক সূত্রধর বলেন, পাশের ভবনের দু’টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, একজন যুবক ওই সময়ে মন্দিরের সামনের সড়কে একাধিক বার যাওয়া আসা করেছে। তার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি ও পরণে লুঙ্গি রয়েছে। এ থেকে  আমাদের ধারণা ওই ব্যক্তি এই ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। যাওয়ার সময় সিসি ক্যামেরার সামনে প্রতিমার ভাঙ্গা অংশ ফেলে গেছে। এটা পরিকল্পিত নাকি  চোর বা মাদকাসক্ত এ ঘটনা ঘটিয়ে তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি  অসীম কুমার সাহা বাণী ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত  বলেন, ঘটনা যেই ঘটিয়ে থাকুক না কেনো  ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানিয়েছি। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক( অপারেশন)। আবু সাঈদ বলেন, খবর পেয়ে সকালে সঙ্গীয় পুলিশ টিম সাথে নিয়ে ওই মন্দির পরিদর্শন করেছি। একটি ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। এটা যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া এ বিষয়ে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। আশাকরি অচিরেই এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
মন্দির পরিদর্শন শেষে শাহজানপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বলেন, এ বিযয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মন্দিরটির সামনের অংশে কোনো গ্রীল ও কেচিগেট না থাকায় সরকারি অনুদানে দ্রত সময়ের মধ্য গ্রীল ও কেচিগেট নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ। ইনসেট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করায়

প্রবাসীর রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন : সালাউদ্দিন আলমগীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে এ অঞ্চলের প্রবাসিরা। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও

নীলার অনুরোধে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে স্মারকলিপি পাঠানো হয়েছিল: তনি

বিনোদন ডেস্ক: সচেতন নাগরিক সমাজের (সিসিএস) সদস্যসচিব ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, সিসিএসের আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধেই জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে

সমুদ্র সৈকতে লাইফ গার্ড কার্যক্রম বন্ধের পথে: পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: বন্ধের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফ গার্ড কর্মীদের কার্যক্রম। ফলে জীবিকা হারানোর শঙ্কায় যেমন উদ্বিগ্ন ২৭ জন প্রশিক্ষিত কর্মী, তেমনি পর্যটকদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায়

আরতুগ্রুল খ্যাত বিখ্যাত সেই তুর্কি অভিনেতার নতুন সিরিজের সম্প্রচার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ১-এ সম্প্রচার শুরু হয়েছে। উসমানীয় নাবিক খায়রুদ্দিন বারবারোসার জীবনীভিত্তিক তুর্কি সিরিজি

সিরাজগঞ্জে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড়ে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে