শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ, খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে, দলের নেতা-কর্মী ও সমর্থকরা। আজ ২০ এপ্রিল রোববার দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হয়ে শাহজাদপুর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, যুবদল নেতা আব্দুল্লাহ্ আল-মাহমুদ, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা নাদিম আলী প্রমূখ।
বক্তারা বলেন, এখনও দেশে বিএনপির যে সকল নেতা-কর্মী খুন হচ্ছে সেগুলো শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে। ভারতে বসে ওই খুনি যেমন নির্দেশনা দিচ্ছেন তার খুনি নেতা-কর্মীরা সেভাবেই বিএনপির নেতা-কর্মীদের খুন করে যাচ্ছে। আর শাহজাদপুরেও তার ব্যাতিক্রম ঘটেনি। বক্তারা আরো বলেন, বিপুল যুবদলের রাজনীতি করতো আর তার ভাই নুরুজ্জামান  ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন। এজন্য তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। সেই বিএনপি পরিবারের বিপুলকে একটি তুচ্ছ ঘটনায় আওয়ামীলীগ নেতা মফিজের ছেলেরাসহ অন্যান্য আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে শহিদুলরা এভাবে হত্যা করলো।
বক্তারা বিপুল হত্যার সাথে জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে অনুরোধ করেন। থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, বিপুল হত্যার ঘটনায় শহিদুল কে প্রধান আসামী করে নিহতের বড় ভাই নুরুজ্জামান বাদি হয়ে থানায় ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে এবং ইতোমধ্যেই রাজিব (৩২) নামের একজন আসামীকে আটক করা হয়েছে।
২০-০৪-২০২৫
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

সন্তান জন্ম দিয়েই প্রেমিকের সঙ্গে পালালেন মা!

সময়ের কন্ঠস্বর ডেস্ক: এবার ঘটল এক বিরল ঘটনা। সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন এক মা (২০)। গত মঙ্গলবার দুপুরে যশোর ২৫০

চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ওই যুবক। তা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে

রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আট বছরেও নিজ দেশে ফিরতে পারেনি। বরং সীমান্ত পেরিয়ে নতুন অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে