শাহজাদপুরে যুবদলনেতা বিপুল হত্যার বিচার দাবীতে অঝোড়ে কাঁদলেন মা 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রামবাড়ি মহল্লার কাপড় ব্যবসায়ী ও যুবদল নেতা আজমীর হোসেন বিপুল(৪০) হত্যার বিচার ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মে) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে অনুষ্ঠিত এ সাংবাদ সম্মেলন নিহতের মা নবিয়া খাতুন পুত্র হত্যার বিচার দাবী করে অঝোরে কাঁদলেন।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামলার বাদী নিহতের ভাই হাজী নুরুজ্জামান, স্ত্রী আমেনা খাতুন, ছেলে আরমান, মেয়ে বিপাশা ও পিয়াশা, মামা জাহাঙ্গীর খন্দকার ও ভাতিজা আরিফুল ইসলাম। তারা অবিলম্বে বিপুল হত্যার সকল আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন। সেই সাথে এ মামলার যে সকল আসামী জামিনে বেরিয়ে এসে তাদের নানা ভাবে হুমকি দিচ্ছে তাদের জামিন বাতিল কওে কারাগারের গ্রেরণের দাবী জানান।

গত ১৮ এপ্রিল বাড়ির সামনে প্রতিবেশী ইয়াবা ব্যবসায়ী শহিদুল ও তার সহযোগী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন কাপড় ব্যবসায়ী ও যুবদলনেতা আজমীর হোসেন বিপুল। সাংবাদিক সম্মেলনে নিহতের স্ত্রী আমেনা খাতুন অভিযোগ করেন, তার স্বামী বিপুল ইয়াবা ব্যবসায়ী শহিদুলকে এলাকায় মাদক বিক্রি নিষেধ করায় পরিকল্পিতভাবে তারা নিজ বাড়ির সামনে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপুলকে গুরুতর আহত করে। গুরুতর আহত বিপুলকে উদ্ধার করে প্রমমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী আমেনা খাতুন অভিযোগ করেন, তার স্বামীর খুনী শহিদুল সহ ২৬জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলার পর থেকেই শহিদুল ও তার সন্ত্রাসী বাহিনী তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, বিপুল হত্যা মামলাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামী সহ বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১১ মার্চ)

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার

নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা ও প্রয়োজনীয় সংস্কার একসঙ্গে করতে পারবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা ও প্রয়োজনীয় সংস্কার একসঙ্গে করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ মার্চ) নিজের

ড. ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন কাতারের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান

জুলাই সন্ত্রাসী সাদ্দাম-ইনানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতারিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

গুমবিষয়ক কমিশন গঠন করা হবে : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আগামী