শাহজাদপুরে যমুনার ভয়াবহ ভাঙন: দুই ইউনিয়নের নয় গ্রাম নদীগর্ভে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ও গালা ইউনিয়নের নয়টি গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
প্রভাবিত গ্রামগুলোর মধ্যে রয়েছে সোনাতনী ইউনিয়নের মাকড়া, ধীতপুর, শ্রীপুর, কুরসি, বারপাখিয়া, লোহিন্দাকান্দি এবং গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া ও মোহনপুর। বর্ষা মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত এসব এলাকায় ৫ শতাধিক ঘরবাড়ি, দুটি মসজিদ, দুটি মাদ্রাসা ও একটি কবরস্থান নদীতে তলিয়ে গেছে। ধীতপুর ও কুরসি গ্রামের দুটি হাট-বাজারের অর্ধেক অংশও নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙনের কারণে ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এসব এলাকায় আগে ব্যাপকভাবে পটল, বেগুন, ধান, বাদাম, মাষকলাই, সবজি, ধনিয়া ও বাঙ্গীসহ নানা ফসলের চাষ হতো। কৃষিজ উৎপাদনের পাশাপাশি পশুপালন ও হাঁস-মুরগি লালন করে স্থানীয়রা জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সাম্প্রতিক ভাঙনে জীবিকার সব উৎস ধ্বংস হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যমুনা নদীর তীর সংরক্ষণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিবছর নতুন করে ভাঙন শুরু হয় এবং বসতভিটা, হাট-বাজার ও ধর্মীয় স্থাপনাগুলো নদীতে হারিয়ে যায়।
শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গত পাঁচ-ছয় বছরে সোনাতনী ও গালা ইউনিয়নের প্রায় ২৭০ হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। চলতি মৌসুমের ভাঙনে আরও ৭০ থেকে ১০০ হেক্টর ফসলি জমি হারিয়েছে কৃষকরা। অপর প্রান্তে প্রায় ৮০ থেকে ৯০ হেক্টর নতুন বালুচর জেগে উঠেছে, তবে তা এখনও আবাদযোগ্য নয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
ভাঙনের ফলে শাহজাদপুরের সোনাতনী ও গালা ইউনিয়নের মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। নদীভাঙনে প্রতিদিন নতুন নতুন ঘরবাড়ি, জমি ও স্থাপনা যমুনার স্রোতে হারিয়ে যাচ্ছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোলের ইউপি সদস্য আব্দুস সালামের উদ্যোগে তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়নে জনতার মুখে হাসি

নজরুল ইসলাম: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এবং উন্নয়ন সহায়তা তহবিল (স্থাবর সম্পত্তি ১%) এর আওতায় সদর উপজেলা শিয়ালকোল

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

বাড়ছে আগুনের তীব্রতা, সরিয়ে নেয়া হচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানগুলো টেনে আগুনের কাছ

আমি যা বলছি পোড়াতে, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন: তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ‘আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লিথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক

বিএনপি নেতার গুদামে মিললো ১৪৯ বস্তা সার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করেছে কৃষি অফিস। বুধবার (৩ ডিসেম্বর)