শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত 

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর,সিরাজগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজ রবিবার সকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বেলা ২টায় শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক তোতা, পৌর বিএনপি’র সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী সহ দলীয় ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লিবিয়া থেকে গ্রীসগামী পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক লিবিয়া থেকে নৌকায় করে গ্রীসে যাওয়ার পথে সাগরে পথ হারিয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ২৮ মার্চ সন্ধ্যার

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার

ছয় মাসে দিল্লি থেকেই ৭৭০ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

ঠিকানা ডেস্ক: ২২শে এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মাত্র এক মাসের ব্যবধানে দিল্লি পুলিশ একটি সমন্বিত অভিযান চালিয়ে ৪৭০ জন কথিত অবৈধ

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা

জার্নালিজম না এক্টিভিজম!

ঠিকানা টিভি ডট প্রেস: ঘটনাটা আগেও ঘটেছিল। গেল বছরে সম্ভবত ১৮ নভেম্বরে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রেললাইন অবরোধের সময়। চ্যানেল২৪ টিভির লাইভ চলছিল। ২

শত শত বিড়ালের দখলে সৌদির রাস্তা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: প্রতিদিন রাতে সৌদি আরবের একটি রাস্তায় শত শত বিড়ালের দেখা মেলে। পুরো রাস্তায়টাই তারা দখল করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এমন