শাহজাদপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা, প্রাণ গেল এক তরুণের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রুহান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাদশা নামে আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন।

নিহত রুহান উল্লাপাড়া পৌর সদরের বাসিন্দা। আহত বাদশা একই উপজেলার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক উল্লাপাড়া থেকে পাবনার দিকে অতিরিক্ত গতিতে যাচ্ছিলেন। টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছে একে অপরের সাথে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল সড়ক থেকে ছিটকে গিয়ে মেহগনি গাছে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই রুহানের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে পিপিডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন আহত হয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিলের মুখ বন্ধ, ৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতার শঙ্কা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া এলাকায় বিলের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে। এতে আশপাশের প্রায় ৩০০ বিঘা

৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব স্ব ব্যাংকের চেক

সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একটি পিকআপ আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯

একসঙ্গে ৩ ঘূর্ণিঝড়, আবহাওয়াবিদরা শঙ্কিত

ঠিকানা টিভি ডট প্রেস: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৩টি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার ‘বিরল’ ঘটনা ঘটেছে। রায়, সেরু ও আলফ্রেড নামের এই ৩টি ঘূর্ণিঝড় এখনো সক্রিয়

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে

কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায়