শাহজাদপুরে বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা ডা. এমএ মুহিত ও গোলাম সরোয়ারে সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পদ স্থগিত হওয়া নেতারা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এমএ মুহিত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার। ওই পত্রে উল্লেখ করা হয়েছে, দলের মধ্যে বিশৃঙ্খলা ভঙ্গ ও হানাহানি সষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই দুই নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পত্রে আরও বলা হয় ওই উপজেলায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় দলের ভাবমূর্তি নষ্টসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে উভয় গ্রুপের কর্ণধার বিএনপির দুই নেতার দলীয় সকল পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার এ সংক্রান্ত পত্র প্রাপ্তি ও পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় গোলাম সারোয়ারকে বাধা দেওয়া হয়। ওই সময় ডা. এমএ মুহিতের সমর্থকরা লাঠি সোটা নিয়ে গোলাম সারোয়ার ও তার সমর্থকদের উপর হামলা করে। এ হামলা ও মারধরে গোলাম সরোয়ারসহ প্রায় ২৫জন নেতাকর্মী আহত হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে টানা তিন দিনের সংঘর্ষে অস্থির দুই মহল্লা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের সর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার মধ্যে উত্তেজনা শুক্রবার সন্ধ্যায় শুরু হয়ে শনিবার ও রোববারও অব্যাহত থাকে। ধারাবাহিক সংঘর্ষে থানারোড, পাসপোর্ট অফিস রোড,

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামায়াতের সমাবেশের প্রথম পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম

এবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক: চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে পুরো দেশে যখন চাঞ্চল্য, ঠিক তখনই এই চাঁদা আদায়কে কেন্দ্র করে একটি

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

রায়গঞ্জে শিশু ধর্ষণ আসামী গ্রেফতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ সুত্রে জানাগেছে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে