শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ৮ ঘণ্টা শ্রম, বাঁচার মতো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ শাহজাদপুর শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর শহরে আয়োজিত বর্ণাঢ্য মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা লাল পতাকা ও ব্যানার হাতে নানা স্লোগানে মুখরিত করেন শহরের প্রধান সড়কগুলো।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নেতা এডভোকেট আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নব কুমার কর্মকার।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা আতাউর রহমান পিন্টু, আব্দুল আলিম ফকির, আব্দুল মজিদ, সালমান হোসেন, হেলাল উদ্দিন, নওশের আলীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আজও উপেক্ষিত। শ্রমিকদের রক্ত-ঘামে দেশ চলে, অথচ তারাই বঞ্চিত। বন্ধ হওয়া পাটকল, চিনিকল ও অন্যান্য কারখানা পুনরায় চালু করতে হবে।”

তারা শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানান এবং শ্রমিকস্বার্থবিরোধী সব আইন বাতিলের দাবি জানান।

শ্রমিকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় মুখর এই সমাবেশ ঘিরে শহরে তৈরি হয় এক ভিন্নমাত্রার পরিবেশ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার

জামায়াতের ২৯৬ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা

দুর্যোগের মাঝেও শিক্ষা—ইউনেস্কোর স্বীকৃতি পেল ভাসমান স্কুল

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুর্যোগপ্রবণ চলনবিল এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের আলো দেখানো সেই ভাসমান স্কুল এবার পেয়েছে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ ‘কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫’। চীন সরকারের পৃষ্ঠপোষকতায় প্রদত্ত এই

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহনের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ এপ্রিল),

গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা, বিএসএফ বললো অনিচ্ছাকৃত

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শনিবার (২৯ নভেম্বর) শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি