শাহজাদপুরে বাড়িঘর, ফ্যাক্টরি ভাংচুর ও দখলের অভিযোগ 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের রুপপুর আফজালের মোড় সংলগ্ন নতুনপাড়া গ্রামে একটি বাড়ি ও ফ্যাক্টরি ভাংচুর করে তা দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

থানায় দেওয়া অভিযোগ ও ভুক্তভোগী পরিবারসুত্রে জানাযায়, ৫ এপ্রিল শনিবার সকালে রুপপুর নতুন পাড়া গ্রামের মৃত নিয়ামত আলী ব্যাপারীর ছেলে আইয়ুব আলী ও নুর ইসলামের নেতৃত্বে মোঃ রাতুল, রাফি হোসেন, মোঃ সুমন ইসলাম সহ বেশ কয়েকজনের একটি দল আহম্মেদ আলীর নিজ নামীয় সম্পত্তিতে অতর্কিতভাবে প্রবেশ করে সেখানে থাকা বসত ঘর ও তাঁত ফ্যাক্টরিতে হামলা ও ভাংচুর করে ও তা দখল করে নেয়। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

পরে ভুক্তভোগী আহম্মেদ আলীর ছেলে আমিনুল ইসলাম নয়ন বাদি হয়ে ৭ জনকে বিবাদী করে শাহজাদপুর থানাশ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী সাংবাদিকদের জানায়, কোন রকম কথাবার্তা ছাড়াই ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রতিপক্ষ লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে আমার বসত ঘর ও তাতঁ ফ্যাক্টরি ভাংচুর করে জোরপূর্বক তাদের দখলে নেয়।

অপরদিকে প্রতিপক্ষ আইয়ুব আলী জানায়, আওয়ামীলগ সরকারের আমলে দলীয় ক্ষমতা দেখিয়ে দীর্ঘ ১৭ বছর অবৈধভাবে আমাদের জায়গা দখল করে ছিল। এখন আমি এলাকার লোকজন সাথে নিয়ে আমার জায়গা আমি দখল নিয়েছি। কোন রকম আইনি প্রক্রিয়া না করে নিজ ক্ষমতা বলে জায়গা দখল নেয়ার বিষয়টি আয়ুব আলী স্বীকার করেন।

এব্যাপারে শাহজাদপুর থানার এসআই শাহ আলম বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। শান্তিশৃঙ্খলা ভঙ্গ যেন না হয় সে বিষয়ে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। সেইসাথে অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে ব্যবসায়ীকে নির্যাতন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল

এবার গাজায় সেনা পাঠাচ্ছে ৩ মুসলিম দেশ

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ঘরে ঢুকে মারব, বাঁচার কোন সুযোগও দেব না: নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল পাকিস্তানের উদ্দেশে একাধিক কড়া বার্তা পাঠান। আদমপুর বিমান ঘাঁটিতে বক্তব্য রাখার সময়ও সেই মোদী আরো একবার পাকিস্তানকে উদ্ধত

কাজিপুরে রাজনৈতিক সহিংসতা: দোকান লুট, বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের দক্ষিণ ছালাল গ্রামে এক সংঘবদ্ধ রাজনৈতিক হামলায় দুটি দোকান লুট ও দুইটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত

ভূমি মন্ত্রণালয়ে এক সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা!

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন। রোববার (২৬

ওমানে ড্রোন হামলায় দুই ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক:ওমানের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ওমানের