শাহজাদপুরে নৌকাডুবি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুল ধান ভাঙাতে পাশের গ্রামে যাচ্ছিলেন। তার সঙ্গে নৌকায় ছিলেন সাত বছরের ছেলে, ভাগ্নে ও বাবা। মাঝবিলে পৌঁছালে ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ে ধানবোঝাই নৌকাটি উল্টে যায়। এ সময় মনিরুল দুই হাত দিয়ে ছেলেকে ধরে বাঁচানোর চেষ্টা করেন। স্থানীয় জেলেরা ছেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও মনিরুল পানিতে ডুবে যান। প্রায় এক ঘণ্টা পর জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনিরুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী জানান, মনিরুল বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোক নেমে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার, প্রো-উপাচার্য প্রফেসর ড. সুমনকান্তি বড়–য়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ এক শোকবার্তায় মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে চারজন আরোহী ছিলেন। দক্ষিণ

সংসদ নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। ভাষণে

শেখ হাসিনাকে তার অবস্থান বুঝিয়ে দেয়া হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি, যতটা

আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিল

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। শুনানি হবে আগামী ২১ অক্টোবর। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ

তারেক রহমানের জনসভার ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি জনসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে। রোববার সকালে এ বিষয়ে থানায় লিখিত

একই ঘটনায় দুটি করে হত্যা মামলা: হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতি

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার তিন পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ