শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে।

জানাগেছে,উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধনাইল গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হালিম গ্রুপ ও জাফর গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো এরই ধারাবাহিকতায় দুই দিন ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ায় আজ ২য় দিন রোববার ১৩ এপ্রিল সকালে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের মারপিটে ঘটনাস্থলেই জাফর গ্রুপের মদিন মোল্লা(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। পরে শাহজাদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষে জাফর নামে এক বৃদ্ধ মারা যান। ময়না তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, নিহতের পরিবার থেকে মামলা দায়ের করলে প্রয়োনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ ঘটনায় ঐ এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিএনপি নেতার পিতা আব্দুস সামাদ মাষ্টারের ইন্তেকাল 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধলজ্বান গ্রামের বাসিন্দা, জেলা বিএনপির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া প্রবাসী ইন্জিনিয়ার মোঃ কামাল হোসেনের পিতা আলহাজ্ব আব্দুস

ভারতকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন,

ভাসানচর থেকে পালিয়ে এলো ৪০ রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় পালিয়ে এসেছে শিশুসহ ৪০ রোহিঙ্গা নারী পুরুষ। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের চেয়ে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও ভুটানকে পেছনে ফেলেছে। এবারও বাংলাদেশে

৫০ কোটি টাকার মামলাবাণিজ্য ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেফতার আলোচিত জুলাইযোদ্ধা সুরভী

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন