শাহজাদপুরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাদলা স্কুল মাঠে আয়োজিত মাঠ দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শত শত কৃষক-কৃষাণীর উপস্থিতি মাঠ দিবসের গুরুত্ব ও সাফল্যকে আরও উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ির তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হলে আধুনিক প্রযুক্তি ও সঠিক চাষ পদ্ধতির প্রয়োগ জরুরি। কৃষকদের উচিত ধান চাষের পাশাপাশি সরিষা উৎপাদন করা। সরিষার তেল সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত।

বগুড়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং অফিসার মো. আখেরুল রহমান এবং অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিৎও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁরা তেলজাতীয় ফসলের চাষাবাদে সঠিক বীজ, সার ব্যবস্থাপনা, এবং রোগবালাই নিয়ন্ত্রণের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তেলজাতীয় ফসল চাষে আধুনিক প্রযুক্তির প্রয়োগের বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত কৃষক-কৃষাণীরা জানান, এ ধরনের আয়োজন তাদের চাষাবাদে নতুন দিকনির্দেশনা দেয় এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবির জেরি আহমেদ জানান, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা। এর পাশাপাশি তেলজাতীয় ফসলের বৈজ্ঞানিক গবেষণা ও মাঠ পর্যায়ের চাষাবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।

অনুষ্ঠান শেষে মাঠে তেলজাতীয় ফসলের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশব্যাপী ছিনতাই, ধর্ষণের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত 

জুয়েল রানা: দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ : মূলহোতা যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মূলহোতা চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন দুলালকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। আটককৃত দুলাল হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

ঠিকানা ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার। নিয়ম অনুযায়ী এদিন হজযাত্রীরা ইহরাম বেঁধে মিনায় যাবেন। জোহরের আগে সবাই মিনায় পৌঁছাবেন। এখানে সারাদিন

এবার জবাব দিতে শুরু করেছে হামাস, রকেট ছুড়েছে হামাস

অনলাইন ডেস্ক: ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের

জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের মতবিনিময়

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা, অস্ট্রেলিয়ান প্রবাসী প্রকৌশলী কামাল হোসেন রায়গঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) দিনভর রায়গঞ্জ উপজেলা

দুদকের মামলায় শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট