শাহজাদপুরে জামায়াতের গণমিছিল: জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে একটি গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা শাখা।

উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান মিজান-এর নেতৃত্বে মিছিলটি করতোয়া ব্রিজসংলগ্ন মাদরাসা-মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মিজানুর রহমান বলেন, “জুলাইয়ের গণচেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। দল-মতের ঊর্ধ্বে থেকে একত্রে কাজ না করলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিতে পারে।”

তিনি আরও বলেন, “প্রায় ১৬০০ শহীদ, ৩০ হাজারের অধিক আহত ও বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানের চেতনাকে আমরা কখনও বৃথা যেতে দেব না। স্বৈরাচারবিরোধী সেই আন্দোলনের পথেই আমাদের আগামীর সংগ্রাম চলবে।”

বক্তব্যে তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আঃ মালেক, সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, পৌর আমীর মাওলানা আমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি অধ্যাপক খালেদ সাইফুল্লাহ্, এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান।

এর আগে সকালে জামায়াতের নেতৃবৃন্দ বাদলবাড়ি মাজার কবরস্থানে শায়িত জুলাই আন্দোলনের দুই শহীদের কবর জিয়ারত করেন।

গণমিছিলে জামায়াতের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেসরকারি খাতে ঋণ চাহিদা সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ব্যাংক খাত

বাঁশখালী হাসপাতালের সেবায় ঘাটতি? নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বাঁশখালী হাসপাতাল) চিকিৎসা অবহেলা ও নার্স-স্টাফদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে। জান্নাতুন নাইমা

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও চাটমোহর থানার এএসআই

পাবনা প্রতিনিধি: সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে গত ১৪ই আগস্ট বৃহস্পতিবার উধাও হয়ে গেছে চাটমোহর থানার এএসআই শাকিল আহমেদ। ঘটনাটি চাটমোহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এএসআই

গফরগাঁওয়ে অপহরণের শিকার দুই শিশু, মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই দিনে নিখোঁজ হয় দুই শিশু। এর মধ্যে মুক্তিপণ আদায় ব্যর্থ হওয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে

সরকার পতনের পর ‘পলায়ন’: ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থাকা ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখছে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ