শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা সন্দেহ পরিবারের

মোঃ জাহাঙ্গীর আলম শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার সরাতৈল সরকারপাড়া গ্রামে হাসি খাতুন (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ২টার দিকে নিজ ঘরে হাসি খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কৃষক জাকারিয়া হোসেনের স্ত্রী এবং এক সন্তানের জননী। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ক্যাপ্টেন এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবার জানায়, হাসির স্বামী জাকারিয়ার পরকীয়ার কারণে তাদের দাম্পত্য কলহ চলছিল। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হাসিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রথমে পরিবারের সদস্যদের জানানো হয়েছিল, তিনি স্ট্রোকে মারা গেছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই হারিসুর রহমান বলেন, “লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাটার দিকে জেলা

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় নেসলে কোম্পানির

১৩ হাজার স্মার্টকার্ড অভিভাবকহীন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের অনুকূলে মুদ্রিত প্রায় ১৩ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে। যাদের নামে এই কার্ডগুলো মুদ্রিত হয়েছে, তাদের

থানা অবরোধ মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

রেজাউল ইসলাম হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার ও যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জয়কে

মিত্রদের জন্য ৫০ আসন বিএনপির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্টবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদলগুলোকে ৫০ আসন ছাড়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শর্ত সাপেক্ষে ঐকমত্যের ভিত্তিতে শেষ পর্যন্ত এই সংখ্যা আরও

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার