শাহজাদপুরে খাজনা খারিজ না দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাসেল সরকার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সুপ্রীমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকারপাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ১৯.০৯ একর জমির খাজনা না নিয়ে খারিজ না দেওয়ায় ভুক্তভোগী টেক্কা খান বুধবার (৫মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করেন।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কৃষক টেক্কা খান বলেন, আমার বাবা ও তিন চাচা ৪টি দলিল মূলে ১৯.০৯ একর জমি ক্রয়সূত্রে খাজনা খারিজ করে ভোগ দখল করতে থাকি। এর মধ্যে কাগজপত্র থাকা সত্বেও আমাদের এ সম্পত্তি ১৯৭৮ সালে অবৈধভাবে অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়। এর বিরুদ্ধে আদালতে মামলা করে ডিগ্রি লাভ করলে ২০১৫ সালে খ গেজেট থেকে ভূমি অফিস অবমুক্ত করে। এরপর আমরা খারিজের আবেদন করলে সরকারের স্বার্থ আছে বলে আমাদের খারিজ নামঞ্জুর করে দেয় ভূমি অফিস। এর প্রেক্ষিতে গত ২০২১ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবেদন করলে আপীল মঞ্জুর করে খারিজের জন্য রায় দেয়। তারপর ২০২২ সালে পুণঃরায় খারিজের জন্য আবেদন করলে খারিজ না দিয়ে কালক্ষেপন করতে থাকে। তখন জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রাণালয়ে আবেদন করলে ভূমি অফিসকে খারিজ দিতে নির্দেশ প্রদান করে। তবুও আমার খারিজ প্রদান করে না। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি খারিজের জন্য আবেদন করলে রিভিউ আপীল মামলা চলমান আছে বলে ভূমি অফিস খরিজ প্রদান করেন না।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুশফিকুর রহমান জানান, টেক্কা খান গং আদালতের রায়ে ভিপি সম্পত্তি থেকে অবমুক্ত হলেও এখনও ১নং খাস খতিয়ান থেকে বের হওয়ার রায় পান নাই। যে মামলাটি সিরাজগঞ্জ জজ আদালতে চলমান থাকায় খাজনা খারিজ দেওয়া সম্ভব নয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরিস্থিতি শনিবারের (২৮ ফেব্রুয়ারি) পর থেকে বদলে গেছে। সাইরেন আর বিস্ফোরণের শব্দের মাঝে এবার কেঁপে উঠল দেশটির মাটিও। আজ মঙ্গলবার (০৩ মার্চ)

মহাপরিদর্শককে নিয়ে বক্তব্য, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা 

নিজস্ব প্রতিবেদক: পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে যথাযথ অনুসন্ধান করে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় দাবি করে পুলিশ মহাপরিদর্শককে নিয়ে

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ইসরাইলের পৃথক বিমান হামলায় নিহত এই কর্মকর্তাদের মধ্যে

কুমিল্লায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলার সিমন্তপুর এলাকায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী লিটন (৪০) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(৩১ জুলাই) রাতে

বিএনপি নেতা মিলন ও হৃদয়ের হত্যার হুমকি থেকে বাঁচতে প্রভাষক কুতুব উদ্দিনের বিভিন্ন দপ্তরে চিঠি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী

অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।