শাহজাদপুরে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন (গুপ্ত মতি) হযরত সৈয়দা জোহরা খাতুন (রহঃ) এর নামে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শেরখালী গ্রামে উক্ত দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন হযরত সৈয়দা জোহরা খাতুন (রহঃ) এর জ্যোষ্ঠ পুত্র হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আব্দুল মতিন জাহাঙ্গীঁর পীর কেবলা (রহ.) এর মেঝো পুত্র গদিনশীন পীরজাদা ও দৈনিক জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ন পারভেজ শাব্বির।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে পীরজাদা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির ওয়ায়েসী দরবার শরীফের কাজ দ্রুত সম্পন্ন করতে দরবারের আশেকান, ভক্তবৃন্দসহ সকলকে দোয়া করতে বলেন।

মোনাজাতে অন্যান্যের মধ্যে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটন, সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য বিমল কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, শফিউল হাসান চৌধুরী লাইফ, মোঃ শামছুর রহমান শিশির, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাবলু, এশিয়ান টিভির শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুক, সাংবাদিক সাগর বসাক, শফিকুল ইসলাম পলাশসহ অসংখ্য ভক্ত ও আশেকানেরা অংশ নেন। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য

২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তদন্ত, সাত সাবেক মন্ত্রীসহ তলব

নিজস্ব প্রতিবেদক: সাবেক সাত মন্ত্রী, সংসদ সদস্য, সেনা কর্মকর্তা, বিচারপতি, সাবেক আইজিপি ও সচিবসহ ২২ জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছে

আবারো শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস, ড. ইউনূসকে নিয়ে গভীর ষড়যন্ত্র!

ঠিকানা টিভি ডট প্রেস: আয়রে আয় ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি’ শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে এলাকা ছাড়া

গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।, রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে

চেয়ারম্যান-মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক

ঠিকানা টিভি ডট প্রেস: মেয়র (পৌরসভা-সিটি করপোরেশন) ও চেয়ারম্যান (ইউনিয়ন-উপজেলা-জেলা পরিষদ) পদে সরাসরি ভোট হবে না। এসব পদে যারা নির্বাচন করবেন, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

সকল শ্রেণী-পেশার মানুষের আত্মত্যাগে ২০২৪ এর বিপ্লব অর্জিত হয়েছে – রায়গঞ্জে মাশরাফি সরকার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করতে