শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলেছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগে প্রতীক নির্ধারণ নিয়ে দলটি ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। প্রতীক ইস্যুতে এনসিপি ও নির্বাচন কমিশন দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। তবে, শাপলা প্রতীকের তালিকাতেই নেই বলে জানিয়েছে ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দিয়েছে কমিশন।,

তবে, এনসিপি বলছে তাদের পছন্দের শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের অন্য কোনোটিই নেবে না তারা।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ইসি যদি শাপলা প্রতীক না দেয় তাহলে এই কমিশনের কোনো কার্যক্রমে আমাদের আস্থা থাকবে না।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য নতুন প্রতীক তালিকার গেজেটে যেহেতু শাপলা নেই, সে কারণে এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ অনেকটাই কমে গেছে।

গত সপ্তাহে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক বরাদ্দ রেখে গেজেটে প্রকাশ করে। সেখানে শাপলা প্রতীক এই গেজেট তালিকায় রাখা হয়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোববার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশকালে পরিচয়পত্র সঙ্গে আনার নির্দেশনা   

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে আইনজীবী, বিচারপ্রার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর

জামায়াত কর্মীকে রাজাকার বলা নিয়ে বিএনপির কর্মীর সাথে সংঘর্ষ; আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ভোলার ভেলুমিয়ায় রাজাকার বলা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ সময় ৫টি দোকানে হামলা

যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো

নিজস্ব প্রতিবেদক: আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো। বুধবার (১৮ জুন) সকালে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ‘বাংলাদেশ/মিয়ানমার: রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি’

ক্ষমা চেয়েও কাজ হচ্ছে না, বিবিসির বিরুদ্ধে মামলা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার এক ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনার জন্য বিবিসি ক্ষমা চাইলেও এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মানহানি মামলা করবেন। এয়ার

বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিচ্ছিন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না: আসাম মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে ভারত বেশিদিন নীরব থাকবে না বলে সতর্ক করেছেন আসামের

কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, সড়কে যান চলাচল ব্যাহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর), সকালে কারওয়ান বাজারের সার্ক