শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপিকে: ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) ১১৫টি প্রতীক রয়েছে জানিয়েছে কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেছেন, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় নেই, তাই এনসিপিকে বিকল্প প্রতীক প্রস্তাব করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ কথা জানান।

মো. আখতার আহমেদ জানান, বর্তমানে আমাদের তালিকায় ১১৫টি প্রতীক রয়েছে। এর মধ্যে শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্য থেকেই প্রতীক বেছে নিতে হয়। এনসিপিও সে নিয়মের বাইরে যেতে পারে না।

গত ১০ জুলাই ইসি জানায়, নতুন যুক্ত হওয়া ৪৬টিসহ ইসির প্রতীকের সংখ্যা দাঁড়াল ১১৫টি।,

এগুলো হলো আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ী, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভি, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, সুটকেস, হরিণ, কাঁপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে মোট ৫১টি। ১১৫টি প্রতীকের মধ্যে ৫১টি থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য। আর অন্য প্রতীকগুলো থাকবে ভবিষ্যতে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনাবিহীন দেশ ভালো চলছে না, বোঝাতেই এসব নাশকতা ঘটতে পারে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারও কালো হাত আছে কি না, তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি

গাজায় হামলা মাত্র ‘শুরু’, আরও ‘তীব্র’ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা। এতে গেছে চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি।

দেখামাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার

ঝিনাইদহে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘ঘনো’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ‘ঘনো’। শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে সেনাবাহিনী,

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জামায়াতে প্রার্থী রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম

রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে- উল্লেখ করে