শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করলো রাজশাহীর ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের চার (০৪) জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন। উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ৯ মার্চ (রোববার) এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করেন।

অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন, কাব স্কাউট সম্পূর্ণ রচয়িতা স্বর্ণ, কাব স্কাউট ওয়াহিদ বিন ওয়ালি, কাব স্কাউট মোহাম্মাদ আসাফ সারওয়ার ও কাব স্কাউট আরহাম সাফির উল্লাহ। তারা সকলেই প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুল এর শিক্ষার্থী।

স্কাউট লিডার মো: শিমুল হোসাইন বলেন, রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের কাব স্কাউট ও প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুল এর শিক্ষার্থী যারা শাপলা কাব অ্যাওয়াড অর্জন করেছেন তাদের নেতৃত্বে স্কাউট সদস্যরা সুশৃঙ্খল পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠতে ও সুসংহতভাবে বাংলাদেশ স্কাউটস এর উন্নয়ন অগ্রযাত্রায় অর্থবহ ভূমিকা রাখবে।

অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে কাব স্কাউট মোহাম্মাদ আসাফ সারওয়ার বলেন, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক কাব স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আসাফ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড ধারী আসাফ হওয়ার যাত্রায় সম্পৃক্ত সকল শিক্ষকসহ জনাব মো: শিমুল হোসাইন- উডব্যাজার স্যার ও স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে

লালগালিচায় খালে নেমে খননকাজ উদ্বোধন, যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ছয়টি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। রবিবার (২ ফেব্রুয়ারি)

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত, প্রকাশিত হলো পরিচয়

অনলাইন ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২৮ জনের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ৯৫ বছর বয়সী হোলোকাস্ট-উত্তরজীবী

উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য হাসি নিষিদ্ধ!

উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকে জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো নিষিদ্ধ করেছিল। এবার

ঈদগাহ মাঠের জমি দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। সোমবার

ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য