শাপলায় এত আবেগ, অথচ আদর্শের পেছনে শূন্যতা: ফাতিহা আয়াত

নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছেন শিশু, পরিবেশ ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত। ক্ষমতার প্রতীকি খেলায় প্রতীকের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়কে বেছে নেওয়ার মানসিকতা হারিয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।,

মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন এই মানবাধিকারকর্মী।

‘প্রতীকের পেছনে আমাদের এত আবেগ, অথচ আদর্শের পেছনে এত শূন্যতা’ উল্লেখ করে দেওয়া পোস্টে ফাতিহা আয়াত লিখেছেন, ‘আমি বুঝি না, শাপলা প্রতীক পেলে এনসিপির কী লাভ, আর তাদেরকে এটা না দিতে পারলে অন‍্যদের কী লাভ? যে মানুষ এনসিপিকে ভোট দিবে, শাপলা ছাড়া অন‍্য প্রতীকে সে তা দিবে না? নাকি, যে তাদের ভোট দিবে না, ব‍্যালট পেপারে শাপলা দেখলে সে আর না দিয়ে পারবে না?’

তিনি লিখেছেন, ‘রাজনীতি আজ যেন অর্থহীন প্রতীকের মোহে বন্দী, যেখানে মূল বিষয় হারিয়ে গেছে ক্ষমতার প্রতীকি খেলায়। শাপলা হোক বা অন্য কিছু; প্রতীকের নয়, প্রয়োজন সেই মানসিকতার, যা মানুষকে প্রতীকের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়কে বেছে নিতে শেখায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর)

তুরস্কের তায়ফুন ব্লক-৪: প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাইলফলক যুক্ত হলো। প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে দেশটি। ‘তায়ফুন ব্লক-৪’ নামের এ মিসাইলটি উন্মোচন করা হয়

জনপ্রশাসনসহ সাধারণ সেবা খাতে সংস্কার হয়নি, বেড়েছে সরকারের খরচ

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান ৪৩ মন্ত্রণালয় থেকে কমিয়ে ২৫টি এবং বিভাগের সংখ্যাও কমানোর সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারের ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব

শিয়ালকোল ইউডিসি’র উদ্যোক্তা ইউসুফ আলীর গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইউসুফ আলীর বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি অসহায় মানুষের কাছ

পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত: শেহবাজ শরীফ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত। ভারতের আকাশসীমায় প্রবেশ না করেও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছি আমরা। যার মধ্যে

হাফেজে কুরআন এবং হাফেজে কুরআনের পিতা মাতার মর্যাদা

কোরআন সর্বশেষ আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনকে মানুষের জন্য মনোনীত করেছেন এবং তা রক্ষার অঙ্গীকার করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমিই