শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় তার নাম ঘোষণা করা হয়।

ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাচাদো। নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য।

শান্তি পুরস্কারকে নোবেলের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে দেখা হয়। ২০০৬ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে এটি জিতেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের মালালা ইউসুফজাই নোবেল পান। তার পর থেকে আর কেউ তার চেয়ে কম বয়সে নোবেল পায়নি। অন্যদিকে, ১৯৯৫ সালে বয়সে প্রবীণতায় জোসেফ রটব্লাট নোবেল পান। এখন পর্যন্ত মোট ৩১টি প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারের সম্মান পেয়েছে। গত বছর জাপানের সংগঠন নিহন হিদানকিওকে পুরস্কৃত করা হয়; তারা পারমাণবিক বোমা হামলার বেঁচে থাকা মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবীর জন্য কাজ করে আসছে।,

গতকাল ট্রাম্প ওবামা সম্পর্কে তীব্র সমালোচনা করে বলেন, ‘ওবামা নোবেল পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না কেন। ওবামা আমাদের দেশ ধ্বংস করেছে।’ ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন এবং সে কারণে নোবেল পাওয়ার দাবি রয়েছে—তবে নোবেল কমিটির ফলাফলে তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

এবারের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ ব্যক্তি এবং ৯৪টি সংস্থা ছিল। ট্রাম্প ছাড়াও অন্য সম্ভাব্যদের মধ্যে ছিল সুদানের ইমারজেন্সি রেসপন্স রুমস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে।

প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)। বিজয়ীরা পাচ্ছেন একটি সোনার পদক ও ডিপ্লোমা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি অর্থবছরে দেশের ব্যাংকগুলোকে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গড়ে ৮৫

সিরাজগঞ্জে বাসদের উদ্যোগে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলামঃ যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০

ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ

রায়গঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কৃষক দল নেতা হাফিজুর রহমান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। বুধবার

মনোনয়নে তিন ‘টি’: ত্যাগ, সততা ও জনপ্রিয়তা-বিএনপির কড়া যাচাইয়ে প্রার্থী নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাইয়ে কড়া যাচাই-বাছাই শুরু করেছে বিএনপি। দলের দায়িত্বশীল সূত্র জানায়, এবারের নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন