শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেন যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারায় কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী। তিনি জেলা যুবদলের আহ্বায়ক।

রোববার রা‌তে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাজাহান খানের ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কর্মসূচির ডাক দেওয়া হলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান কারাগারে রয়েছেন। তার ভাইয়েরা পলাতক থাকলেও মাদারীপুরে পরিবহন, আবাসিক হোটেল ও পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সচল রয়েছে।

এমন প্রেক্ষাপটে শনিবার সকালে যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে অন্তত ৪০–৫০ জন কর্মী শাজাহান খানের ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নেন। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা দাবি করেন, আওয়ামী লীগ আমলে ফারুক ব্যাপারী শাজাহান খানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারার দায়িত্ব নিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য কে এম তোফাজ্জল হোসেন বলেন, ফারুক ব্যাপারীর কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। অর্থের বিনিময়ে আওয়ামী লীগের একজন নেতার ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া গ্রহণযোগ্য নয়। কেন্দ্র থেকে তাকে শোকজ করা হয়েছে।,

অভিযোগ প্রসঙ্গে ফারুক হোসেন ব্যাপারী বলেন, নাশকতার আশঙ্কায় পুলিশ ও প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম। কোথাও নির্দিষ্টভাবে কারও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দিইনি। তৃতীয় পক্ষ যেন সহিংসতা করতে না পারে, সেটাই উদ্দেশ্য ছিল। বিষয়টি নিয়ে ভুলভাবে কেন্দ্রে উপস্থাপন করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা, ভারতের ভয়াবহ গোমর ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্য বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে। দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার

সরকারের ৩ উপদেষ্টাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ইস্যুতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন ঢাকা

যদি মনে করেন প্রশাসন দূর্বল, তাহলে আপনাদের ভূল হবে -সিরাজগঞ্জ জেলা প্রশাসক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দূর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করবো তাহলে আপনাদের ভূল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ট্রেনে আগুন লেগেছে এমন গুজবে লাফিয়ে পড়ে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ট্রেনে আগুন লেগেছে। এমন গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে উঠেন যাত্রীরা, তাদের মধ্যে বেশ কয়েকজন ঝাঁপ দেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেক

আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি: ইরানি গণমাধ্যমের প্রতিবেদন

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক