শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন এই ধর্মীয় উৎসব পালন করে থাকেন মুসলমানরা।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয় এবং শনিবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এদিকে শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে

৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০১৯ ও ২০২৫ সালে

ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান: শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার

জুম মিটিংয়ে দেশের বিরুদ্ধে উসকানি দিচ্ছে হাসিনা, ফেঁসে যাচ্ছেন আ. লীগের ২৮৬ নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে

সিরাজগঞ্জের সাবেক এমপি তানভীরসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ পাঁচজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক)

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো