শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিক নামাজে ইমামতি করেন। জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

এদিকে, শহীদ হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় জানাজাস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা। বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় সড়কেই জোহরের নামাজ আদায় করেন অনেকে।

দুপুর দেড়টার দিকে জানাজা শুরুর আগেই সংসদ ভবনের আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসমাগমের কারণে মুসল্লিদের একটি বড় অংশ সড়কের ওপরই কাতারবন্দি হয়ে জোহরের নামাজ আদায় করেন।

এদিন সকাল ১১টা ৪০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধবিরতিতে সন্দেহ তেহরানের, ফের সংঘাতের আশঙ্কা

অনলাইন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাত শেষে ঘোষিত অস্ত্রবিরতির বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছে ইরান। তেহরানের অভিযোগ, ইসরায়েল অস্ত্রবিরতির প্রতিশ্রুতি পালন করবে কি না,

দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত দুই বছর ধরে বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। এরইমধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, আগামী ৩ জানুয়ারি

শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৮ জানুয়ারী) রাতে শেখেরখীল রাজপরী কনভেনশন হলরুমে অনুষ্ঠিত

সচিবালয়ের পরিস্থিতি স্বাভাবিক, আপাতত কর্মসূচি স্থগিত

বিশেষ প্রতিনিধি: কর্মসূচি স্থগিত করে নিজ নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বন্ধ করে দেয়া গেটগুলো খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার আবারও বিক্ষোভ করবেন বলে

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রয়াত নেতা জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে উপজেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩