শহীদ মিনার ভাঙার শাস্তি হিসেবে প্রতিদিন স্কুল পরিষ্কার করবে দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় সোমবার সন্ধ্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওপর এ শাস্তি আরোপ করে।’

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মহান শহীদ দিবসে প্রভাতফেরির পর গাজীপুর মডেল পাবলিক স্কুলে অস্থায়ী শহীদ মিনার লাথি দিয়ে ভাঙার ঘটনা ঘটে। ওই স্কুলের দুই ছাত্র এ ঘটনা ঘটায়। স্কুলটি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে অবস্থিত। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাদের সামাজিক শাস্তির আওতায় আনা হয়। অভিযুক্ত দুজন ওই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা প্রশাসন জানায়, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সবাইকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল। ওই আলোচনা মধ্যস্থতা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত দুই শিক্ষার্থী মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে স্কুলে এসে যথাসময়ে নির্ধারিত ক্লাসে অংশ নেবে। তবে পাঠদান কার্যক্রম শুরুর আগে তাদের বিদ্যালয়ের পরিচ্ছন্নতার কাজ করতে হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ওই দুই শিক্ষার্থীর বয়স কম হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুলের পক্ষ থেকে তাদের ওপর এই মানবিক শাস্তি আরোপ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে;জামায়াতে ইসলামীকে সিইসি 

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে

নগদ লিমিটেডে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ

বন্ধুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা, শঙ্কামুক্ত হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে

সিরাজগঞ্জে কুকুর কামড়ানো গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে কসাইকে জরিমানা ও কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কুকুর কামড়ানো আট মাসের গর্ভবতী পশু জবাই করে মাংস বিক্রির অপরাধে আলামিন (৩০) নামের এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৫

শিয়ালকোলে পূজা মণ্ডপে সামাজিক সম্প্রীতির আহ্বান জানাল জামায়াতের যুব বিভাগ

নজরুল ইসলাম: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজা মণ্ডপগুলোতে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিয়ালকোল ইউনিয়নের যুব বিভাগের নেতারা। এসময় তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের

ইরানের খোমেইনে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে অবস্থিত হাফেজ খোমেইনি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। হামলায় স্কুল ভবন এবং