শহীদ দিবসের ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান।

তিনি বলেন, এ ঘটনায় গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার জন্য রুহুল আমিনের (৫৫) বাড়িতে যায় শুক্রবার সকাল ৬টার দিকে। রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার। শিশুটি যখন তাদের বাড়ির ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান জানান, রুহুল আমিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা খুন হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। রোববার রাত সোয়া ১০টার

ব্রহ্মপুত্রের উজানে চীনের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশে উদ্বেগ

অনলাইন ডেস্ক: তিব্বতের পার্বত্য অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে চীন। ইয়ারলুং সাংপো নদীর ওপর গড়ে তোলা এ প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির

ওসমান হাদির স্মরণে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোকসভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর)

সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে ছাত্রলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক: জুবায়ের আহমেদ: প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে সম্পৃক্ত থেকে আলাদা অফিস নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেন রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর!