শহীদের আত্নত্যাগই হবে আগামী দিনের দেশ গড়ার প্রেরণা -ইকবাল হাসান মাহমুদ টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট সরকার ১৬ বছরের তাদের দুঃশাসনে গুম, খুন, অত্যাচার, নির্যাতন-নিপীড়নে দেশকে পোড়া মাটিতে রুপান্তর করে দিলেও আন্দোলন সংগ্রাম কখনো থেমে থাকেনি। অবিরাম আনন্দোল সংগ্রামের সেই ধারাবাহিকতায় জুলাই আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলন গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেয়ে জীবন বাঁচায়, দেশ রাহুমুক্ত হয়। সেই ছাত্র গণআন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্নত্যাগই হবে আমাদের আগামী দিনের দেশ গড়ার প্রত্যয়-প্রেরণা।

শুক্রবার (১ আগষ্ট) বেলা ১২ টার সময় সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে জেলা বিএনপির উদ্যোগে জুলাই আগষ্ট শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, যে পরিবার থেকে যে সন্তান চলে যায়, শহীদ হয়, তাদের সেই শূন্যস্থান কখনো পূরণ হয়না। আমরা তাদেরকে ভালবাসি, শ্রদ্ধা করি ও যতটুকু পারি সহযোগিতা করি, পাশে দাঁড়াই, কিন্তু পিতৃ স্নেহ ও ভাতৃ-মমতা সেগুলো তো আর ফিরে পাবেনা।

পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ নানানভাবে পায়তারা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তারা যেন দেশের ক্ষতি করার জন্য আর না ফিরে আসতে পারে তার জন্য দেশের সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। তিনি জুলাই-আগস্টে শহীদ রঞ্জুর পরিবারের দিকে খেয়াল রাখার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, মকবুল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল, মুন্সি জাহিদ আলম, ইমরুল কায়েস প্রেম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শহীদ রঞ্জুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে ৪ আগষ্ট ২০২৪ তারিখে উত্তাল সিরাজগঞ্জের রাজপথের মিছিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুকে।

শহীদ রঞ্জু, লতিফ, সুমন সহ ১৪ জন শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ৪ আগষ্টই সিরাজগঞ্জ শহর সহ সারা জেলা ফ্যাসিস্ট মুক্ত হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্তত ৩৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম

সম্মেলন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর

প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশ আজ 

নিজস্ব প্রতিবেদক: এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা মহাসমাবেশের ডাক দেয়। ঘোষণা অনুযায়ী, আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) এই মহাসমাবেশ

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন, ফাইনাল খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে

আগামীকাল চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে

গাজার যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নয়, ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির পর যুদ্ধাপরাধীদের বিচারের কথা ভুলে গেলে চলবে না বলে জানিয়েছেন ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। তিনি বলেন, গাজা যুদ্ধের