শর্তে রাজি মোদি, শুল্ক কমালেন ট্রাম্পও

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে। এর বিনিময়ে ভারত বাণিজ্য ঘাটতি কমাবে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকেও তেল কিনবে।,

নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। খবর আল জাজিরা তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব ও সম্মানের খাতিরে এবং তার অনুরোধ অনুযায়ী, আমরা অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। এর ফলে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক কমিয়ে ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশে নামাবে।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের সব আমদানির ওপর আরোপ করা ২৫ শতাংশ দণ্ডমূলক শুল্কও প্রত্যাহার করা হচ্ছে, যা আগে ২৫ শতাংশ ‘সম্পূরক’ শুল্কের সঙ্গে যুক্ত ছিল।

ট্রাম্প আরও বলেন, মোদি যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্যসহ অন্যান্য পণ্য মিলিয়ে ৫০০ বিলিয়ন ডলারের বেশি কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। মোদি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ‘‘মেড ইন ইন্ডিয়া’’ পণ্যের ওপর শুল্ক এখন ১৮ শতাংশে নেমে আসছে—এতে আমি আনন্দিত।’

তিনি আরও যোগ করেন, ‘এই চমৎকার ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।’

উল্লেখ্য, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করার পর—যা এশিয়ার কোনো দেশের জন্য সর্বোচ্চ। এর মধ্যে ২৫% অতিরিক্ত শুল্ক ছিল রাশিয়া থেকে তেল কেনার কারণে। এতে যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য সম্পর্ক চাপে পড়ে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন

একীভূত হচ্ছে ৬ ইসলামি ব্যাংক: নিয়ন্ত্রণে আসছে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের আর্থিক অনিয়ম, জালিয়াতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ছয়টি ইসলামি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫-এর

বাংলাদেশসহ ৪০ দেশের পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব

অনলাইন ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে,

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরইমধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক

১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়

ডেস্ক রিপোর্ট: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়।

টাঙ্গাইলে সন্তানদের সামনেই স্ত্রীর নির্মম হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শিশু সন্তানদের সামনেই স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার