শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

আটক হওয়া ইসমত জাহান ইলোরা শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও একই এলাকার মন্টু তালুকদারের স্ত্রী।সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুইটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।

একই দিন রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও ডামুড্যা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিকশক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গতকাল রাতে জেলায় তিনটি স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আরও ৪-৫টি ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি

জুলাইকে ব্যবহার করে এক শ্রেণি সম্পদের পাহাড় গড়েছে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাইকে ব্যবহার করে একটি শ্রেণি তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে, সম্পদের পাহাড় গড়েছে। আমরা এ প্রজন্ম

নারীদের শিক্ষা থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি

সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর বটির কোপে প্রাণ গেল শ্বশুড়ের !

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্রবধূর ধারালো বটির কোপে শ্বশুড় মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস জানা যায়নি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার