শরীয়তপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ভেদেরগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয়

কালু মোল্লা তার স্ত্রী ও ছেলে সহ বেশ কয়েকজন মোহনা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় এবং রক্তাক্ত করে।এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি খালেক পেদা ইমন বলেন,দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের অন্যতম কারণ হলো,যখন কোন সাংবাদিক নির্যাতিত হয় তখন বিচার সঠিকভাবে হয় না যার ফলে সাংবাদিক মারলে কিছুই হয় না এরকম একটি ধারণা সন্ত্রাসী মহলের মধ্যে সৃষ্টি হয়।এটাকে যদি প্রতিহত করা না যায় তাহলে আগামীদিনের সঠিক সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ভুক্তভোগী ও কালু মোল্লার মধ্যে জমি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে সালিশি চলাকালীন এ হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক পলাতক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিনদিন অনশন করছেন আয়শা ইসলাম উর্মি (১৮) নামের এক কলেজছাত্রী। এদিকে

পাকিস্তান ভারতে হামলা চালাবে, যা দেখে মজা না পেলে টাকা ফেরত: জেনারেল শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রাসী নীতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র

বাঁশখালীর ‘কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের’ এডহক কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক এই

নতুন করে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে ‘নির্বাচনের আগে সংস্কারকে’ অধিকতর গুরুত্ব দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনি প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে

গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে গরু চুরির মামলায় দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন