শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। আজ সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুপক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন। অনেককে হাতে বালতি নিয়ে হেলমেট পরিহিত অবস্থায় দেখা গেছে। উভয় পক্ষই বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করছে। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমানে অজ্ঞান যাত্রীকে জরুরি চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন ডা. রায়হান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবার পর বিমানের এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ তখন প্রায়

ইবতেদায়ি শিক্ষকদের মিছিলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এ

রাজশাহীর পবাতে আন্তর্জাতিক নারী দিবসে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা 

পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের বিলনেপালপাড়া কৃষি প্রতিবেশবিদ্যা শিক্ষন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে

সিরাজগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা এস. এম. রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এস. এম. রঞ্জু। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)

পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে গুণিজন সংবর্ধনা, কৃতিশিক্ষার্থী সম্মাননা পুরস্কার, অসহায় শীতার্তদের মাঝে