শরণার্থী ইস্যুতে কঠোর পথে জার্মান সরকার

অনলাইন ডেস্ক: জার্মানিতে ২০২৪ সালে স্বীকৃত আশ্রয়প্রার্থী ও সুরক্ষার নিশ্চয়তা পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪.১ শতাংশ। এই অবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে শরণার্থী নীতিতে কড়াকড়ি আরোপের পথে এগোচ্ছে দেশটির নতুন রক্ষণশীল সরকার।

জার্মানির সেন্ট্রাল রেজিস্টার অব ফরেইন ন্যাশনালস-এর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় ২০২৪ সালে আশ্রয় ও সুরক্ষার মর্যাদা পাওয়া মানুষের সংখ্যা বেড়েছে অন্তত ১ লাখ ৩২ হাজার। এদের মধ্যে ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, তুরস্ক ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগত ব্যক্তিরা রয়েছেন। শুধুমাত্র ইউক্রেন থেকেই এসেছেন ১০ লাখের বেশি যুদ্ধ শরণার্থী।

দেশটির ফেডারেল পরিসংখ্যান অফিসের হিসাব বলছে, আশ্রয়প্রার্থীদের গড় বয়স ৩২ বছর, যেখানে জার্মানদের গড় বয়স ৪৫ বছর ছয় মাস। এদের প্রায় ৪৫ শতাংশই নারী, ইউক্রেনীয়দের মধ্যে এই হার ৬০ শতাংশ। পাশাপাশি এক চতুর্থাংশ শরণার্থী ১৮ বছরের নিচে।

বর্তমানে ৮২ শতাংশ স্বীকৃত শরণার্থীর বসবাসের অনুমতি রয়েছে। তবে ১ লাখ ৭১ হাজার আশ্রয়প্রার্থীর আবেদন বাতিল হওয়া সত্ত্বেও তারা এখনো জার্মানিতে অবস্থান করছেন। এ ছাড়া ‘সহনশীলতা’ নীতির আওতায় আরও ১ লাখ ৩৬ হাজার মানুষকে অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট আশ্রয় নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। ম্যার্ৎসের লক্ষ্য, প্রতিবছর আশ্রয়প্রার্থীর সংখ্যা এক লাখের নিচে নামিয়ে আনা। অন্যদিকে ডোব্রিন্ট চান এই সংখ্যা দুই লাখের নিচে রাখতে। তিনি সতর্ক করে বলেন, “সমাজে শরণার্থীদের অন্তর্ভুক্তিরও একটি সীমা আছে।”

বর্তমানে জার্মান সরকার প্রতিবেশী ৯টি দেশের সীমান্তে কড়া নজরদারি ও আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর পদক্ষেপ নিচ্ছে, যা ইউরোপের অন্যান্য দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, জার্মানি একদিকে শরণার্থীর ঢল ঠেকাতে চাইলেও, অন্যদিকে শ্রমবাজারের ঘাটতি পূরণে নিয়মিত অভিবাসনের পথ সুগম করার ওপর জোর দিচ্ছে—যা নীতিগতভাবে এক জটিল সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শৈলকুপায় সেনা অভিযানে অস্ত্র তৈরির কারখানা শনাক্ত, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একজন

আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন, তাদের দায়িত্ব নেবেন কীভাবে? ভিপি নুরকে প্রশ্ন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক: ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন করেছেন, ভিপি নুর আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন? তিনি তো

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

অনলাইন ডেস্ক: পবিত্র কোরআন হাতে নিয়ে আদরের ছাত্রের তিলাওয়াত শুনছিলেন তিনি। হঠাৎ নিথর হয়ে পড়ল দেহটি, প্রাণপাখি উড়ে গেল মহাপ্রভুর সান্নিধ্যে। ইয়েমেনের মারিব প্রদেশে পবিত্র কোরআন

১৩ মাসে ২২০ নেতাকর্মী বহিষ্কার, তবুও থামছে না বিএনপির বিতর্কিত কর্মকাণ্ড

যশোর প্রতিনিধি: দখল ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে

এবার ভারতে জেন জিদের আন্দোলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: জেন জি বিক্ষোভে নেপাল যখন উত্তাল, ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরিপ্রত্যাশী। তাদের

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটারে যানজটের শঙ্কা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও যমুনা সেতু-ঢাকা মহসড়কে