শবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয়, আলেমদের মতামত

ঠিকানা টিভি ডট প্রেস: শবে বরাত ইসলামি ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয়ে আসছে। হাদিস ও ইসলামি স্কলারদের মতে, এই রাতটি বিশেষ ফজিলতপূর্ণ। তাই অনেকে এ রাতে নফল ইবাদত, তাহাজ্জুদ, জিকির-আজকার ও কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকেন। তবে একটি প্রচলিত ধারণা রয়েছে-শবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়।

বিষয়টি নিয়ে অনেকে বিশ্বাস করেন, এই রাতে মানুষের হায়াত-মউত, রিজিকসহ ভাগ্য সংক্রান্ত বিষয় নির্ধারণ করা হয়। এর পক্ষে কিছু বর্ণনা পাওয়া গেলেও হাদিস বিশারদদের মতে, এসব হাদিস অত্যন্ত দুর্বল বা বানোয়াট। কোরআন ও সহিহ হাদিসে শবে বরাতকে ভাগ্য নির্ধারণের রাত হিসেবে স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি।

কোরআনে আল্লাহ তাআলা বলেছেন-আমি তা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে এবং আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। (সূরা দুখান, আয়াত ৩-৪)

তাবিয়ী ইকরিমাহ (রহ.) ব্যাখ্যা করেছিলেন যে, এখানে ‘মুবারক রজনী’ বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে এবং এ রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। তবে অধিকাংশ মুফাস্সির এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন।

ইমাম তাবারি (রহ.) বলেন, এখানে ‘মুবারক রজনী’ বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কারণ কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন। তাই ‘লাইলাতুল মুবারাকা’ বলতে শাবানের কোনো রাত নয়, বরং লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। (তাফসির তাবারি, ২৫/১০৭-১০৯)

পরবর্তী যুগের মুফাস্সিরগণও ইমাম তাবারির ব্যাখ্যার সঙ্গে একমত হয়েছেন। তারা বলেন, লাইলাতুল কদর ও লাইলাতুম মুবারাকা একই রাতের দুটি উপাধি।

এ বিষয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর শবে বরাত সম্পর্কে বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন-আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে (শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।

এই হাদিস থেকে বোঝা যায়, শবে বরাতে আল্লাহর রহমত ও মাগফিরাত সবার জন্য উন্মুক্ত থাকে। তবে তিনি ব্যাখ্যায় বলেন, কেউ যদি বিশেষ কোনো আমল না-ও করে, তবুও আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ রহমতের সুযোগ পেয়ে যাবেন।’

তিনি আরও বলেন, শবে বরাতের রাতে ইবাদতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। তবে কিছু দুর্বল হাদিসে কবর জিয়ারত, দোয়া ও সালাতের কথা উল্লেখ রয়েছে। তাই কেউ যদি ব্যক্তিগতভাবে ইবাদত করেন, দোয়া করেন বা সালাত আদায় করেন, তা করা যাবে, তবে একে বিশেষ দিবস হিসেবে মনে করা ঠিক নয়।

তবে এই রাতে মসজিদে গিয়ে দলবদ্ধ হয়ে ইবাদত করা, বিশেষ কোনো নির্দিষ্ট আমল স্থির করা বা এটিকে ধর্মীয় উৎসব হিসেবে পালন করা বিদআত বলে তিনি মত দেন। একইভাবে, ‘শবে বরাতে মানুষের ভাগ্য লেখা হয়’—এমন যে কোনো বিশ্বাসও বিদআত হিসেবে গণ্য হবে বলে তিনি উল্লেখ করেন।

সুতরাং, শবে বরাতে ভাগ্য নির্ধারণের ব্যাপারটি সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। তবে এই রাতের ফজিলত রয়েছে এবং এটিকে ইবাদতের মাধ্যমে কাটানো একটি প্রশংসনীয় আমল। তবে ভুল ব্যাখ্যা ও ভিত্তিহীন বিশ্বাস থেকে বিরত থাকা জরুরি বলে আলেমরা মত দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক

জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বিএনপির নেতা!

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে। জেলার শ্রীনগর উপজেলার

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা কোর্সকে স্নাতক স্বীকৃতি দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে এ অবস্থান করেন

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঠিকানা টিভি ডট প্রেস: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দেশের অন্যান্য

গাজায় নতুন ইসরায়েলি আগ্রাসন, বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ায় উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করা শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা