শবে বরাতের মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনার পর ইমামকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বেগমগঞ্জের লাকুড়িয়াকান্দি এলাকায় ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম মাও. তানভীর আহসানকে ছুরিকাঘাতের করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাতে মাজারের বিরুদ্ধে আলোচনাকে কেন্দ্র করে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা হামলায় জড়িত ২৩ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।,

ভুক্তভোগী ইমাম মাও. তানভীর বলেন, শবে বরাত উপলক্ষে আমি মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা করছিলাম। পাশাপাশি আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছিলাম—গায়েবের মালিক একমাত্র আল্লাহ। নবীজি (সা.) আল্লাহ যতটুকু গায়েবের জ্ঞান দিয়েছেন, তিনি ঠিক ততটুকুই জানেন, এর বাইরে নয়। এই আলোচনা চলাকালে হঠাৎ একজন ব্যক্তি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের একপর্যায়ে সে মসজিদ থেকে বের হয়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আমি যখন মোনাজাত শেষ করে মসজিদ থেকে বাইরে বের হচ্ছিলাম, তখন সবাই স্বাভাবিকভাবে আমার সঙ্গে হাত মিলাচ্ছিল। ঠিক সেই সময় ওই ব্যক্তি চাদরের নিচে লুকানো একটি ছুরি নিয়ে আসে এবং আমার গাড়ে দিকে আঘাত করে। একইসাথে একটি ঘুষি আমার কানের মারে। আল্লাহর অশেষ রহমতে আমি রক্ষা পাই। আমার গলায় তখন রুমাল পেঁচানো ছিল এবং আমি মোটা বকরমের কলারযুক্ত পাঞ্জাবি পরা ছিলাম। আল্লাহর হেফাজতেই বড় ধরনের ক্ষতি থেকে আমি বেঁচে যাই।

তিনি জানান, আঘাতের সময় আমি কিছুটা অজ্ঞান হয়ে পড়ি। পরে জানতে পারি, স্থানীয় মুসল্লিরা তাকে ধরে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ঘটনার পর থেকে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। এ কারণে আমি থানায় একটি মামলা দায়ের করবো।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ইমামকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে থানায় আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংস্কার ও বিচার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন: মুফতি রেজাউল করিম

ঝিনাইদহ প্রতিনিধি: দেশে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন এবং বিগত সময়ে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। শুক্রবার তারা ঢাকায় পৌঁছাবেন। ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে,

হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগ নেতা বাপ্পী, সহযোগিতা করেন ভগ্নিপতি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলির পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের

তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক: অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারো উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। খবর বিবিসির।

অস্ত্রের প্রমাণ না পাওয়ায় জেলা জামায়াত আমিরের গাড়িতে থাকা সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহীনির হাতে উদ্ধারকৃত মালামালাগুলো অস্ত্র না মানুষের ব্যবহৃত প্রয়োজনী সরঞ্জাম। এ নিয়ে দিনভর চলে ধুম্রজাল। পরিক্ষা-নিরিক্ষার পর সোমবার সন্ধ্যায় আটকৃকত তিনজন সোহেল রানা, সেলিম