শপথ পড়তে হাইকোর্টে রিট করলেন ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়তে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি

এ রিট আবেদন করেন।

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের বৈধতা নিয়ে রিট পিটিশন খারিজের আদেশ প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭ পৃষ্ঠার এ আদেশ প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, রিট পিটিশনটি সরাসরি খারিজ করা হলো। আদেশে বলা হয়, এই রিটের পিটিশনারের মামলা দায়েরে আইন অধিকার না থাকায় মামলাটি মেইনটেনেবল নয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। রায় পাওয়ার পর গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা, স্ত্রী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নববধূ তানজিলা খাতুনের বিরুদ্ধে। পুলিশ নিহত আব্দুল করিমের

শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃতিশিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী ভিত্তিক সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ণা ও গুণিজন সম্মাননা প্রদান

বিমানবন্দরে আগুনের রহস্য অনুসন্ধানে ঢাকায় এল ৪ দেশের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা

বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানর বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দেশটির সরকার।কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর

নিয়মবহির্ভূত ভাবে আগত পি আই ও এর বিরুদ্ধে অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে শাহজাদপুর উপজেলায় এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পি.আই.ও.)। আবুল কালাম আজাদের বদলি নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে,

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ভার্সন: দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। রবিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায়