শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার। আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার।

এদিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে।,

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আমন্ত্রিত গুরুত্বপূর্ণ অতিথির তালিকায় থাকা অন্য দেশগুলো হলো-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

উল্লেখ্য, বিবিসি বাংলা বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতার বরাতে আগেই জানায়, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে। এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে দেশের অন্তর্বর্তী সরকার। বিএনপির তরফে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত দেয়া হয়েছে। অবশ্য তখনো শপথ অনুষ্ঠানের সুনির্দিষ্ট দিনক্ষণ এবং অতিথিদের তালিকা চূড়ান্ত ছিলো না।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সংসদে ৭৭ আসনে জয়ী হয়ে বিরোধী বেঞ্চে বসছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে

ভাঙ্গায় আজও অবরোধ, ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: এতে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কে আটকে আছে দূরপাল্লার অসংখ্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার সকাল ৬টা

তিস্তার পাড় এলাকায় রেড অ্যালার্ট জারি, মাইকিং

নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটের

কাজিপুরে দুইশ বছরের ঐতিহ্যের মাদার বাঁশের মেলা অনুষ্ঠিত

আবদুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাঁশের মেলা বা মাদার বাঁশের মেলা। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ায়

বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। তারা জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল