শখের সাপেই মৃত্যু: মনপুরায় গোখরার ছোবলে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: ভোলার মনপুরা উপজেলায় শখের বসে বিষধর গোখরা সাপ পোষ মানাতে গিয়ে শাকিল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাপ দিয়ে খেলা দেখানোর সময় ছোবলে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি।

রোববার (৬ জুলাই) ভোরে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। শাকিল উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে শাকিল স্থানীয় মোয়াজ্জেম সৈয়ালের বাড়ি থেকে একটি গোখরা সাপ ধরে আনেন। এরপর থেকেই তিনি সাপটিকে পোষ মানানোর চেষ্টা করছিলেন। শনিবার (৫ জুলাই) বিকেলে বেড়িবাঁধ এলাকায় সাপ নিয়ে খেলা দেখাতে যান। সেসময় সাপটি হঠাৎ তার পায়ে ছোবল দেয়।

আহত শাকিল নিজেই মুখ দিয়ে সাপে কামড়ের স্থান থেকে বিষ টেনে বের করার চেষ্টা করেন। বিষ নেমেছে ভেবে তিনি সাপটি নিয়ে বাড়িতে ফিরে গেলে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হলে তিনি ঝাড়ফুঁক দিয়ে ‘বিষ নামানোর’ চেষ্টা করেন এবং পায়ের বাঁধন খুলে দেন।

তবে অবস্থার অবনতি হলে রাতেই শাকিলকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সাপের বিষ মুখ দিয়ে টেনে বের করা মোটেই কার্যকর পদ্ধতি নয়। বরং এতে বিষ আরও দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। বিষধর সাপের সঙ্গে খেলা বা পোষ মানানোর প্রচেষ্টা অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর বলেন, “সাপের ছোবলে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক: ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের

জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ‍্যুৎ সঞ্চালন লাইন জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত হয়েছে।’ সোমবার (২ জুন) বিকালে রূপপুর-গোপালগঞ্জ ৪০০

ওয়াশিংটনে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন।, বৃহস্পতিবার এক্স-এ দেওয়া পোস্টে

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ উদ্যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) জোনটি পরিদর্শন করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও তরুণ উদ্যোক্তাদের

ধানের শীষের এজেন্ট সেজে বুথে যুবক, চেনেন না প্রিজাইডিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের একটি স্কুলে ফখরুল ইসলাম নামের এক বহিরাগত ব্যক্তি ধানের শীষের পোলিং এজেন্ট সেজে বুথে অবস্থান করছেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর