নিজস্ব প্রতিবেদক দেশজুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬ জেলায় ঝড়ের তীব্রতা বেশি হওয়ার পাশাপাশি বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.