লোহিত সাগরে হুতির নতুন হামলা: ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান-সমর্থিত এ গোষ্ঠীর দাবি, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততার কারণে তারা ‘ম্যাজিক সিস’ নামের গ্রিসের মালিকানাধীন এবং লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো জাহাজটিকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মানববিহীন নৌযানে আঘাত করেছে।

সোমবার (৮ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানান, “জাহাজটিকে দুটি মানববিহীন নৌযান, পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন দিয়ে টার্গেট করা হয়। এতে সরাসরি আঘাত লেগেছে এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।”

তিনি আরও বলেন, যেহেতু সংশ্লিষ্ট কোম্পানি ইসরায়েলের বন্দর ব্যবহার করেছে, তাই তাদের জাহাজগুলো ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে টার্গেট করে আসছে। এর ফলে বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি ব্যয়বহুল বিকল্প রুট হিসেবে দক্ষিণ আফ্রিকার আশপাশ ঘুরে চলাচল শুরু করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হুতির হামলার পাল্টা জবাবে ইয়েমেনের হোদেইদা বন্দর এবং আশপাশের এলাকায় তাদের বিমান বাহিনী হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি দখলকৃত কার্গো জাহাজেও তারা হামলা চালিয়েছে।

ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানায়, ‘ম্যাজিক সিস’ জাহাজে হামলার সময় ছোট নৌকায় থাকা বন্দুকধারীরা স্বল্পপাল্লার অস্ত্র ও রকেটচালিত গ্রেনেড ছুড়েছিল। পরে পাশের আরেকটি বাণিজ্যিক জাহাজ জাহাজটির ক্রুদের উদ্ধার করে।

উল্লেখ্য, মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সাময়িক সমঝোতার পর কয়েক সপ্তাহ হুতিদের পক্ষ থেকে হামলা বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক হামলা ইঙ্গিত দিচ্ছে, ওই চুক্তির পরেও হুতিরা তাদের কৌশলগত অবস্থানে অনড় রয়েছে। গোষ্ঠীটি পূর্বঘোষিত অবস্থানেই বলেছে, “ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত যেকোনো জাহাজই আমাদের বৈধ লক্ষ্য।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সেনামালঞ্চে জুলাই আহতদের

তিন পাশে আন্দোলনকারী, পুলিশের সাউন্ড গ্রেনেড-ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: জুলাইযোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহিদ ওসমান হত্যার বিচার দাবিতে রাজধানীর উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ মোড়। শুক্রবার বিকাল থেকে শুরু মুখোমুখি পরিস্থিতি এখন শাহবাগ মোড়ে

ডিসেম্বরেই ফের ইরান-ইসরায়েল যুদ্ধের আশঙ্কা: ফরেন পলিসি

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরের আগেই ইসরায়েল আবারও ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনকি আগস্টের শেষ দিকেই তেল আবিব বড় ধরনের সামরিক অভিযান শুরু

সিরাজগঞ্জে নতুন কমিটির দাবীতে ২৪ঘন্টার আল্টিমেটাম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে

রায়গঞ্জে হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে পিতা-পুত্রকে মারপিট, গ্রেফতার ১

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে এক ব্যবসায়ী পিতা-পুত্রকে নির্মমভাবে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রায়গঞ্জ থানায় ৭

মির্জাপুরে আ’লীগ কর্মীর ভয়ে স্বামীকে ডিভোর্সের অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাবশালী আওয়ামীলীগ কর্মী মো. জাহাঙ্গীর আলমের ভয়ে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন এক সংখ্যালঘু নারী। শনিবার (৮ মার্চ) দুপুরে টাঙ্গাইল